Tuesday, June 16, 2026

অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি, বাড়ছে মৃত্যু

Date:

Share post:

অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বুধবার মৃতের সংখ্যা ছাড়াল ৯০। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গিয়েছে এখনও পর্যন্ত  প্রায় ৫০ লক্ষ মানুষ ঘরছাড়া। রাজ্যের ৩৪টি জেলা বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে। ২,৩১,৮১৯ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হলেও ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। ব্রহ্মপুত্র, কপিলি, বেকি, পাগলাদিয়া এবং পুথিমারি নদীর জল বহু জায়গায় বিপদসীমার ওপর দিয়ে বইছে।

১০৫ জন নিয়ে গড়া হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর চারটি ইউনিট। বরাক উপত্যকায় আধুনিক প্রযুক্তির উপকরণ সহ এই ইউনিট কাজে নেমেছে মঙ্গলবার। কেন্দ্রের এই দ্রুত সাহায্যের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কৃতজ্ঞতা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এদিকে ফের অশনি সঙ্কেত শুনিয়েছে মৌসম ভবন।  অসমের রাজধানী গুয়াহাটিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করল হাওয়া অফিস। গুয়াহাটি শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে তারা। বৃষ্টি আরও দুই দিন চলবে বলেও সতর্ক করা হয়েছে।  ফলে বৃষ্টির জলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...