Wednesday, June 24, 2026

আমার ইস্তফাপত্র তৈরি, যে কোনও শিবসৈনিক মুখ্যমন্ত্রী হতে পারেন: বার্তা ঠাকরের

Date:

Share post:

মহারাষ্ট্রের(Maharastra) মহানাটকে যোগ হল নয়া পর্ব। করোনা আক্রান্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) বুধবার সন্ধ্যায় ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, তাঁর ইস্তফাপত্র প্রস্তুত রয়েছে। যে কোনও শিবসৈনিক চাইলে মুখ্যমন্ত্রী(Chief Minister) হতে পারেন। তবে তাঁর সামনাসামনি এসে কথা বলতে হবে।

এদিন স্পষ্ট বার্তায় শিব সেনা(Shiv Sena) সুপ্রিমো বলেন, “আমি আবার লড়তে প্রস্তুত। আপনারা ফিরে আসুন। আমাকে সামনা-সামনি বলুন আমাকে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আমি ছেড়ে দেব। কতজন আমার পক্ষে, কতজন আমার বিপক্ষে ভোট দিল, সেটা বিষয় নয়। একজনও যদি আমার বিরুদ্ধে মত দেয় তাহলে সেটা আমার হার। আমি ইস্তফা দিতে রাজি। মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে মাতোশ্রীতে চলে যাব।” পাশাপাশি বিক্ষুব্ধদের উদ্দেশ্যে শিবসেনা সুপ্রিমো বলেন, আপনারা কি আমাকে নিশ্চিত করে বলতে পারেন, যে পরের মুখ্যমন্ত্রী শিব সেনা থেকে হবে? কে মুখ্যমন্ত্রী হল, সেটা গুরুত্বপূর্ণ নয়। শিব সেনার কেউ হবে কি? আমার দলের একজন নেতা অসমে গিয়ে আমাকে বলছেন আমরা নাকি হিন্দুত্ব ভুলে গিয়েছি। তার উত্তর দিয়ে তিনি বলেন, শিব সেনা আর হিন্দুত্ব একই মুদ্রার এপিঠ-ওপিঠ। শিব সেনা কখনও হিন্দুত্ব ছাড়বে না। আমি বালাসাহেব ঠাকরের আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি।

বলার অপেক্ষা রাখে না উদ্ধবের এই বার্তায় রীতিমতো চাপে পড়তে চলেছে বিক্ষুব্ধরা। কারণ শিন্ডে সহ বিক্ষুব্ধদের দাবি ছিল শিব সেনা হিন্দুত্বের আদর্শে লড়াই করছে না। কিন্তু উদ্ধব এদিন যা বললেন তাতে অকেজো হয়ে যাচ্ছে শিন্ডের দাবি। পাশাপাশি শিবসেনার তরফে জানা গিয়েছে, অনেক বিধায়কই নাকি ইতিমধ্যেই নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাঁরা আলচনায় বসতে চান। এখন দেখার বিষয় কতজন বিধায়ক এই আলোচনায় যোগ দেন।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...