Saturday, April 4, 2026

Earthquake:  আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়াল 

Date:

Share post:

বুধবার ভোর রাতে তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠেছিল আফগান ভূমি। রিখটার স্কেলে (Richter scale) কম্পনের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে উঠেছিল পার্শ্ববর্তী পাকিস্তানও (Pakistan)। এবার আফগানিস্তানে (Afganistan) মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে আনুমানিক ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। কম্পনের তীব্রতা এতটাই ভয়াবহ যে এর জেরে আহত কমপক্ষে হাজার খানেক। সংখ্যাটা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। আফগানিস্তানের পাকতিকা (Paktika) প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘর বাড়ি। মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১০০০ ছাড়িয়ে গেছে। ভূমিকম্পে কমপক্ষে ৯০টি বাড়ি ধ্বংস হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এখনও অসংখ্য  মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। সেদেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।আফগানিস্তানের প্রাকৃতিক দুর্যোগবিষয়ক মন্ত্রণালয়ের প্রধান মোহাম্মদ নাসসিম হাক্কানি জানিয়েছেন, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পাকতিকা প্রদেশে। উদ্ধারকর্মীরা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে গিয়েছেন। বিগত দুই দশকের মধ্যে এত ভয়াবহ ভূমিকম্প আফগানিস্তানে হয়নি বলেই অনুমান করা হচ্ছে।আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের পাশাপাশি পাকিস্তানের ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে।পাকতিকা প্রদেশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।



Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...