Thursday, June 11, 2026

ফের ২ জেলা সফরে মুখ্যমন্ত্রী: আসানসোলে জনসভা, রয়েছে প্রশাসনিক বৈঠকও

Date:

Share post:

উত্তরবঙ্গ সফর সেরে ফিরেছেন কিছুদিন আগেই। এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান (East and West Barwan) সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ দিনের সফরে মাটি উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সভা করবেন আসানসোলে (Asansole)।

এইবার প্রথম আসানসোল লোকসভা কেন্দ্রে খাতা খোলে তৃণমূল (TMC)। আর প্রথম বলে ৬ হাঁকানোর মতোই রেকর্ড ভোটে জয় লাভ করেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrugan Sinha)। আসানসোল লোকসভা উপনির্বাচনে বিপুল জয়ের পর ২৮ জুন প্রথম জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।

কী কী কর্মসূচি থাকছে মুখ্যমন্ত্রীর সফরসূচিতে? 

• ক্ষমতায় আসার পরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উৎসাহে প্রতিবছর পূর্ব বর্ধমানে মাটি উৎসব করা হয়। মুখ্যমন্ত্রী নিজে সেই উৎসবের সূচনা করেন। এবারও ব্যতিক্রম নয়। ২৭ জুন মাটি উৎসবের সূচনা করবেন মমতা। সেদিনই বর্ধমান শহরের জনসভা।

• আসানসোলের মানুষকে ধন্যবাদ জানাতে ২৮ জুন পোলো গ্রাউন্ডে জনসভা করবেন মুখ্যমন্ত্রী।

• ২৯ জুন দুর্গাপুরের সৃজনী হলে দুই বর্ধমানের প্রশাসনিক বৈঠক করবেন মুখ্য়মন্ত্রী।

মুখ্যমন্ত্রী সফর ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে দুই জেলায়।

 

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...