Saturday, April 11, 2026

ইডি দিয়ে ভয় দেখানো যাবে না: দফায় দফায় জেরার পর হুঁশিয়ারি রাহুলের

Date:

Share post:

ন্যাশনাল হেরাল্ড মামলায় গত দু’সপ্তাহে মোট পাঁচবার ৫০ ঘন্টারও বেশি জেরা করা হয়েছে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে(Rahul Gandhi)। তবুও দমে যাওয়ার পাত্র নন কংগ্রেসের(Congress) প্রাক্তন সভাপতি। উল্টে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল জানালেন, “৫বার কেন, যতবার খুশি ডাকুক। ইডি(ED) দিয়ে আমাকে ভয় দেখানো যাবে না।”

বলা যেতে পারে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। গত পাঁচদিনে ইডি দফতরে ১০ ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। অন্যদিকে অসুস্থতার জেরে মা সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি তা সত্ত্বেও ইডির ডাকে সাড়া দিয়ে জেরার মুখোমুখি হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে তিনি যে একটুও ভেঙে পড়ার পাত্র নন তা বুঝিয়ে দিয়ে এদিন রাহুল বলেন, “৫ বার কেন, যতবার খুশি ডাকুক। কোনও এজেন্সি আমাকে ভয় দেখাতে পারে না। এমনকী যেসব ইডি আধিকারিক আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তাঁরাও বুঝে গিয়েছেন একজন কংগ্রেস নেতাকে এভাবে দমন করা যায় না।”

এদিকে রাহুলের পাশাপাশি একই মামলায় সোনিয়া গান্ধীকেও তলব করেছে ইডি। গত বৃহস্পতিবার ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দু’দিন অতিরিক্ত সময় চেয়ে ইডির কাছে চিঠি দিয়েছেন সোনিয়া। দিন দুই বাদেই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ঠিক আগে এদিন কংগ্রেস নেতাদের মনোবল বাড়াতে এদিন দলের সত্যাগ্রহে অংশ নেন রাহুল।


Related articles

চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে সতর্ক অস্কার, রক্ষণে শুরু থেকেই আনোয়ার-কেভিন!

লিগ টেবিলের শীর্ষস্থানকেই টার্গেট করে শনিবার দল সাজাতে চলেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো(Oscar Bruzon)। সকালে অনুশীলনে দেখা যায়...

বিজেপি দিল্লি থেকে গেলে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব: তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের পরে এই বিজেপি দিল্লি থেকেও যাবে। আমরা ক্ষমতায় এসে সারি-সারনা ধর্মকে স্বীকৃতি দেওয়াব। শনিবার, ঝাড়গ্রামের (Jhargram) জামদা...

বৈভবে মুগ্ধ কোহলি, ম্যাচ শেষে ‘বিরাট’ উপহার ভবিষ্যতের মহাতারকাকে

একজন নিজেকে ক্রিকেটের 'রাজা' হিসেবে প্রমাণ করেছেন, অন্যজন ১৪ বছরের রাজকীয় স্টাইলে ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে সিংহাসনে...

প্রকাশ্যে গুলি করে খুন আইনজীবীকে: ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে নতুন নজির

বাংলাকে বদনাম করার জন্য বাংলায় এসে আইন শৃঙ্খলা নিয়ে অপপ্রচার করার চেষ্টা চালায় বিজেপির নেতারা। আদতে তারা যে...