Monday, April 6, 2026

বিজেপিতে যোগ দেবেন না, সাফ জানালেন শিন্ডে

Date:

Share post:

সোমবার বিধানপরিষদ নির্বাচনে শাসক জোট মহা বিকাশ অঘাড়ি ক্রসভোটিংয়ে ধাক্কার পরে মঙ্গলবার বেপাত্তা হয়ে গিয়েছিলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিধায়কদের নেতা একনাথ শিন্ডে। তাঁর সঙ্গে ২৬ জন বিধায়কের আস্তানা হয় মোদির রাজ্য সুরাতের একটি হোটেল। এই নিয়ে দিনভর মহারাষ্ট্রে চলেছে টানটান নাটক।সূত্রের খবর, রাতে উদ্ধব ঠাকরের সঙ্গে ফোনে কথা হয়েছে একনাথ শিন্ডের।বিজেপির সঙ্গে জোট করতে চাইছেন একনাথ শিন্ডে। তাঁর শর্ত মানতে নারাজ উদ্ধব। এই খবর ছড়িয়ে পড়ে দ্রুত। যদিও শিবসেনা তা মানতে চায়নি।

এদিকে, শিবসেনা বিধায়কদের আর একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
কংগ্রেসের বক্তব্য, কর্নাটক ও মধ্যপ্রদেশেও অগণতান্ত্রিকভাবে সরকার ভেঙেছে বিজেপি। গুজরাট থেকে এই অপারেশন লোটাস চলে। ওরা গণতন্ত্রে বিশ্বাস রাখে না।
বুধবার সকালে অবশ্য শিণ্ডে সাফ জানিয়েছেন , বিজেপিতে যোগ দেবেন না। মহারাষ্ট্রের বিদ্রোহী সেনা বিধায়ক একনাথ শিণ্ডে বুধবার তিনি গুজরাট থেকে পৌঁছে গিয়েছেন আর এক বিজেপি-শাসিত রাজ্য অসমে। সেখানে তাঁকে স্বাগত জানিয়েছেন, বিজেপিরই এক বিধায়ক সুশান্ত বড়গোঁহাই। একনাথ অবশ্য গুয়াহাটি বিমানবন্দরে দাঁড়িয়ে বলেন, ‘‘আমার সঙ্গে মহারাষ্ট্রের আরও ৪০ জন বিধায়ক রয়েছেন। আমরা বালাসাহেব ঠাকরের শিবসেনা ছাড়িনি, ছাড়বও না।’’
এই পরিস্থিতিতে বুধবার দুপুর ১টায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা এইচকে পাটিলের সঙ্গে বৈঠক করবেন দলের বিধায়করা। বালাসাহেবের বাসভবনেই ওই বৈঠক হওয়ার কথা। মনে করা হচ্ছে, ৪০ জন বিধায়কের মধ্যে হাজির থাকতে পারেন ৩০ জন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...