Monday, April 6, 2026

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন দ্রৌপদী মুর্মু

Date:

Share post:

এনডিএ জোটের রাষ্ট্রপতি(President) পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ( Z+ Category Security Cover) দিল কেন্দ্রীয় সরকার। আজ থেকেই তাঁর নিরাপত্তায় ২৪ ঘণ্টা মোতায়েন থাকবে সিআরপিএফ(CRPF) কর্মীরা।

সামনেই রাইসিনা হিলসের লড়াই, মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। এদিকে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে যৌথ বিরোধী প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন। বিজেপির তরফ থেকে বলা হয়েছে আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু অনেক পিছিয়ে পড়া মহিলাদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন।১৯৯৭ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের একজন কাউন্সিলর হিসাবে তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেন দ্রৌপদী মুর্মু,  ২০০o সালে উড়িষ্যা সরকারের মন্ত্রী হন এবং পরে ২০১৫ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে উন্নীত হন। দ্রৌপদী মুর্মু ঝাড়খণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হওয়ার গৌরবও অর্জন করেন। সেই দ্রৌপদী মুর্মুকে এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করার পর এবার জেড প্লাস নিরাপত্তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...