Thursday, June 25, 2026

ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলতে এবার রাজ্য বিজেপির বিক্ষুব্ধ নেতাদের “চিন্তন বৈঠক”

Date:

Share post:

এবার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। বাংলায় রাজ্য নেতাদের দল ও সংগঠন পরিচালনায় অপরিণত মনোভাব এবং অপদার্থতা নিয়ে দিল্লিতে শীর্ষ নেতার কাছে বারেবারে দরবার করেও কাজের কাজ কিছুই হয়নি। এবার গেরুয়া শিবিরের অন্দরে নিজেদের গুরুত্ব বাড়াতে শক্তি প্রদর্শনের পথে হাঁটতে চলেছেন বঙ্গ বিজেপির বিক্ষুব্ধ ও বিদ্রোহীদের একাংশ।

জানা গিয়েছে আগামী জুলাইয়ের শেষের দিকে একজোট হয়ে একটি “চিন্তন বৈঠক” করতে চলেছেন বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতার। এই বৈঠকে নেতৃত্ব দিতে পারেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এছাড়াও থাকবেন প্রাক্তন রাজ্য সহ-সভাপতি চন্দ্র বসু, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, এসএসসি’র প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, উদ্বাস্তু শাখার প্রাক্তন আহ্বায়ক মোহিত রায়, রাজ্য বিজেপির নীতি-গবেষণা শাখার ইনচার্জ অম্বুজ মোহান্তি, সংখ্যালঘু শাখার প্রাক্তন রাজ্য সহ-সভাপতি শামসুর রহমান। বীরভূমের ডাকাবুকো বিজেপি নেতা দুধকুমার মণ্ডলকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। একইসঙ্গে রীতেশ তিওয়ারি, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুদের ডাকা হবে বলে জানা গিয়েছে। প্রায় একমাস আগে থেকে এই বৈঠকের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বিদ্রোহী নেতারা। বিভিন্ন জেলা ও মণ্ডলের বিক্ষুব্ধ নেতাদের একছাতার তলায় নিয়ে এসে ক্ষমতাসীন গোষ্ঠীকে চাপে ফেলার ব্লু-প্রিন্টও তৈরি হচ্ছে।

আরও পড়ুন- এবছরের শেষেই মিলবে ই-পাসপোর্টের পরিষেবা

বৈঠকে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা এবং তারপর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে। জানা যাচ্ছে বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতারা একুশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর কেন সরেজমিনে তার বিশ্লেষণ ও রিপোর্ট তৈরি হল না, সেই বিষয়টি উঠে আসতে পারে। নির্বাচনের পর থেকে কর্মীদের উপরে আক্রমণ হচ্ছে। কিন্তু নেতারা ঘরে ঢুকে বসে আছেন। এবং সর্বোপরি বাংলায় বিজেপির ভবিষ্যৎ কী, এই বিষয়গুলো আলোচিত হবে।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...