Thursday, June 25, 2026

এবছরের শেষেই মিলবে ই-পাসপোর্টের পরিষেবা

Date:

Share post:

ই-পাসপোর্টের (E-Passport) অপেক্ষা শেষ হতে চলেছে । জানা গিয়েছে, এবছরের শেষেই এই পাসপোর্টের পরিষেবা পাবেন ভারতীয়রা (Indian) । ইতিমধ্যেই পাসপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে টিসিএস (TCS) । ভারতের পাসপোর্ট সেবা কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ে আসতে চলেছে এই ই-পাসপোর্ট।

এই ই-পাসপোর্ট মানে আসলে বায়োমেট্রিক পাসপোর্ট (Biometric Passport) । ই-পাসপোর্টে পাসপোর্ট বইয়ের ভিতরে দ্বিতীয় পাতায় থাকবে একটি মাইক্রোচিপ। যার ভিতরে ব্যবহারকারীর বায়োমেট্রিক্স তথ্য থাকবে । অর্থাৎ ব্যবহারকারীর নাম (Name), ন্যাশেনালিটি (Nationality), জন্ম (Birth Date)) সংক্রান্ত তথ্য । এর সাহায্যে ব্যবহারকারী কোন দেশে যাচ্ছেন,তার তথ্যও সহজে নথিভুক্ত করতে পারবে এই চিপ । প্রতারণা কমবে, নিরাপত্তা বাড়বে ।

আরও পড়ুন- ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে গভীররাতে ইডি দফতর থেকে ছাড়া পেলেন রাহুল, আপাতত স্বস্তি!
তবে ই-পাসপোর্ট ভারতে নতুন নয়। ২০০৮ সালে প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলকে এই ই-পাসপোর্ট দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে । পাইলট প্রোজেক্টের আওতায় দেশের সরকারি দফতরের কর্মী বা মন্ত্রকের কর্মী মিলিয়ে ২০ হাজার ই-পাসপোর্ট ইতিমধ্যেই দেওয়া হয়েছে ।

বিশ্বব্যাপী ১০০ টিরও বেশি দেশ ইতিমধ্যে ই-পাসপোর্ট ব্যবহার করছে । মালয়েশিয়া প্রথম দেশ, যারা ১৯৯৮ সালে ই-পাসপোর্ট প্রথম চালু করে । যদিও, তা ICAO-সম্মত ছিল না । বেলজিয়াম ২০০৪ সালে প্রথম ICAO-সম্মত প্রথম পাসপোর্ট তৈরি করেছিল ।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...