Saturday, June 27, 2026

Earthquake: আফগানিস্তানের ভূমিকম্প, কেঁপে উঠল পড়শি পাকিস্তানও

Date:

Share post:

কেঁপে উঠল মাটি, আচমকাই ভূমিকম্প আফগানিস্তানে (Afganistan)। প্রভাব পড়ল পাকিস্তানেও(Pakistan)।ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, বুধবার সকালে আফগানিস্তান (Afganistan), পাকিস্তান (Pakistan) ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে ভূমিকম্পটি (Earthquake) অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে অন্তত ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

আজ বুধবার সকালে দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। যার আঁচ পড়ল পাকিস্তানেও। প্রায় ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। আফগান প্রশাসন সূত্রে জানা যাচ্ছে বেশির ভাগ মানুষের মৃত্যু হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। আহত ১৫০ এরও বেশি। বিধ্বস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫১ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে মনে করা হচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে সেদেশের সরকার।



Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...