Saturday, April 4, 2026

Rumeli Dhar: সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় ক্রিকেটার রুমেলি ধর

Date:

Share post:

সবধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ভারতীয় (India) ক্রিকেটার রুমেলি ধর (Rumeli Dhar)। এবছর ঘরোয়া ক্রিকেটে বাংলার টি-২০ দলের অধিনায়ক ছিলেন রুমেলি। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন অবসরের কথা।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রুমেলি লেখেন, “পশ্চিমবঙ্গের শ্যামনগর থেকে আমার ক্রিকেট কেরিয়ার শুরু। সেখান থেকে উঠে এসে ভারতের হয়ে খেলেছি। এবার ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পালা। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। গোটা যাত্রায় অনেক ওঠানামা ছিল। ভারতীয় মহিলা দলের হয়ে খেলা, ২০০৫ সালে বিশ্বকাপের ফাইনাল খেলা, ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার মতো উত্থান যেমন ছিল, তেমনই একের পর এক চোট আমার কেরিয়ারকে বাধা দিয়েছে। আমার পরিবার, বিসিসিআই, বন্ধু, যে যে রাজ্য সংস্থার হয়ে ক্রিকেট খেলেছি, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। যে ক’টি ম্যাচ খেলেছি, সেগুলো থেকে শিখেছি। আমার ক্রিকেট কেরিয়ার শেষ, খেলার সঙ্গে যুক্ত থাকব। তরুণ ক্রিকেটারদের তুলে আনার চেষ্টা করব। ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়াই আমার লক্ষ্য।”

 

View this post on Instagram

 

A post shared by Rumeli Dhar (@rumelidhar54)

৩৮ বছর বয়সী রুমেলি ভারতের হয়ে ৪টি টেস্ট, ৭৮টি একদিনের ম্যাচ ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৩৬ রান এবং ৮টি উইকেট নিয়েছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রুমেলির ঝুলিতে রয়েছে ৯৬১ রান ও ৬৩টি উইকেট। আর টি-২০ ক্রিকেটে রুমেলির সংগ্রহ  ১৩১ রান ও ১৩টি উইকেট।

রুমেলি শেষবার জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেন ২০১৮ সালে। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেরিয়ারের শেষ টি-২০  ম্যাচে মাঠে নামেন তিনি।

আরও পড়ুন:Ms Dhoni: দক্ষিণী সিনেমায় ধোনি, থালাপথি বিজয়ের সঙ্গে কাজ করতে চলেছেন ক‍্যাপ্টেন কুল :সূত্র

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...