Wednesday, June 24, 2026

অসাধু পাউরুটি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামছে ক্রেতা সুরক্ষা দফতর

Date:

Share post:

পাউরুটি ওজনে কম। এই অভিযোগ পেয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামছে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতর। বৃহস্পতিবার থেকেই রাজ্যের সব জেলায় অভিযান চালানো হবে বলে জানালেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী মানস ভুঁইয়া (Manas Bhuiya)। এদিন বিধানসভার উল্লেখ পর্বে বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali) অভিযোগ করেন, পাঁউরুটি শিল্পের সঙ্গে যুক্ত কিছু ব্যবসায়ী দামে, মানে ও ওজনে মানুষকে ঠকাচ্ছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আবেদন জানান। অভিযোগ শুনেই দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী।

বুধবার, বিধানসভার পাউরুটি নিয়ে অভিযোগ করতে গিয়ে ইদ্রিস আলি বলেন, ‘‘পাউরুটি একটা নিত্য প্রয়োজনীয় খাদ্য। জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ওয়েস্টবেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হিসেবে বলতে পারি, আমরা যখন-তখন পাউরুটির দাম বাড়াই না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে, কেউ বেশি দাম নিচ্ছে বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমাদের মুখ্যমন্ত্রী সবসময় মানুষের পক্ষে কথা বলেন। তাই এই সমস্যার প্রতিকার হওয়া দরকার। আমি ডেপুটি স্পিকারের মাধ্যমে গোটা বিষয়টি বিধানসভায় জানিয়েছি।‘‘ ক্রেতা সুরক্ষা মন্ত্রী জানান, বৃহস্পতিবার থেকেই পদক্ষেপ করা হবে। রাজ্যের সমস্ত জায়গায় অভিযান চালানো হবে। যারা মানুষকে ঠকাচ্ছে, তাদের কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। ডাইরেক্টরেট ডিপার্টমেন্ট অ্যান্ড লিগ্যাল মেট্রলজিকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাউরুটির প্যাকেট, দাম এবং ওজন খতিয়ে দেখার জন্য। তারা যে রিপোর্ট দেবে, তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন- মোবাইলে প্রতারণা বন্ধে তৎপর হচ্ছে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর, জানালেন মানস

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...