Tuesday, June 16, 2026

যোগীর বুলডোজার রাজ: প্রধান বিচারপতিকে চিঠি ৯০ অবসরপ্রাপ্ত আমলার

Date:

Share post:

উত্তরপ্রদেশে বুলডোজার অভিযান চালানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি দিলেন ৯০ জন অবসরপ্রাপ্ত আমলা। তালিকায় রয়েছেন দেশের প্রাক্তন আইএএস, আইপিএস এবং আইএফএস অফিসাররা। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে বিষয়টি নিয়ে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তাঁরা। চিঠিতে বলা হয়েছে, সরকারের সমালোচনা অথবা কোনও প্রতিবাদে সামিল হলেই নিষ্ঠুরভাবে তাঁদের বাড়িতে বুলডোজার চালানো একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে।

চিঠিতে প্রাক্তন আমলারা উল্লেখ করেছেন, “আইনের শাসনে যতক্ষণ পর্যন্ত না দোষ প্রমাণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। সেই ব্যবস্থাকে দুরে সরিয়ে রাখা হয়েছে। ” প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে প্রাক্তন আমলারা উল্লেখ করেছেন, “সংখ্যাগরিষ্ঠ সরকারের মধ্যে অংহকার রয়েছে। তার ওপর ভর করেই সাংবিধানিক মূল্যবোধ এবং নীতির প্রতি অসম্মান করা হচ্ছে।” বুলডোজার অভিযানের নিন্দা করে চিঠিতে বলা হয়েছে, “রাজনৈতিক স্বার্থের জন্য পুর আইন লঙ্ঘন করে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে প্রশাসন এবং পুলিশি ব্যবস্থা উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠ নিষ্ঠুরতার যন্ত্র হয়ে উঠছে।” প্রাক্তন আমলাদের আরও অভিযোগ, কোনও প্রতিবাদ, বিক্ষোভকে নিষ্ঠুরভাবে দমন করতে জাতীয় নিরাপত্তা আইন ১৯৮০ এবং উত্তরপ্রদেশ গ্যংস্টার ও সমাজবিরোধী দমন আইন লাগু করার স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে তাঁরা উল্লেখ করেছেন, “এই নীতি অনুমোদন করা হয়েছে সরকারের শীর্ষস্তর থেকে এবং যেখানে স্থানীয় আধিকারিক এবং পুলিশ ক্ষমতার অপব্যবহারের জবাব দিতে বাধ্য, সেখানে আসল দোষী সরকারের শীর্ষস্তরের রাজনৈতিক প্রতিনিধিরা। ” প্রাক্তন আমলাদের আবেদন, শীর্ষ আদালতের উচিত, এই বিষয়টিতে হস্তক্ষেপ করে সমূলে বিনাশ করা। চিঠিতে বলা হয়েছে, “যেটা আরও বেশি বিপজ্জনক, তা হল বুলডোজার বিচার। আইনি পথে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো ব্যতিক্রমের পরিবর্তে একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে”

প্রধান বিচারপতিকে লেখা চিঠিকে স্বাক্ষর রয়েছে ভারতের প্রাক্তন হাইকমিশনার দেব মুখার্জি,প্রাক্তন আইএএস অফিসার কল্যাণী চৌধুরী, অর্থমন্ত্রকের প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা নীতিন দেশাই, প্রাক্তন আইএএস গৌরিশঙ্কর ঘোষ, প্রাক্তন বিদেশসচিব শিবশঙ্কর মেনন, প্রাক্তন হাইকমিশনার শিবশঙ্কর মুখার্জি, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জিকে পিল্লাই, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব অর্ধেন্দু সেন, প্রাক্তন বিদেশ সচিব সুজাতা সিং এর মতো প্রাক্তন আমলারা।

আরও পড়ুন- মমতা সরকারের সাফল্য তুলে ধরা হবে আমেরিকায়, উদ্যোগ নিচ্ছে নবান্ন

 

 

Related articles

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...