Friday, June 26, 2026

Afganistan: ভূমিকম্পের পর বন্যা, প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত আফগানিস্তান

Date:

Share post:

বুধবারই ভয়াবহ ভূমিকম্পের( earthquake) তীব্রতা কেঁপে উঠেছিল আফগান ভূমি। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিপদ। গতকাল রাত থেকেই অতিবৃষ্টির (heavy rain) ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আফগানিস্তানে (Afganistan)। দুর্গম এলাকায় ভূমিধসের (landslide) জেরে ব্যাহত উদ্ধারকাজ ( rescue operation) । ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে বহু মানুষ।

প্রাকৃতিক বিপর্যয় জোড়া ফলায় রীতিমতো বিপর্যস্ত আফগানিস্তান(Afganistan)। ভূমিকম্পের পরে সে দেশে এখন বন্যা (Flood) পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সরকারি হিসেবে এখনও পর্যন্ত ১০০০ জনের মৃত্যুর খবর নথিভুক্ত হলেও দুর্যোগের পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তানের দক্ষিণ-পূর্বের পাকতিকা প্রদেশে ভূমিকম্পের প্রভাব সবথেকে বেশি। ওই এলাকার বেশিরভাগ বাড়ি মাটির তৈরি। বৃষ্টির জেরে মাটি ধসে যাচ্ছে, দুর্গম এলাকায় পৌঁছতে পারছেন না উদ্ধারকর্মীরা। ভূমিকম্পের পর পাহাড়ি রাস্তায় ধস নেমেছে, সঙ্গে দোসর বৃষ্টি। বিধ্বস্ত এলাকায় প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দেওয়া যাচ্ছে না। মোবাইল টাওয়ার ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। প্রবল বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় কোনভাবেই ত্রাণ পৌঁছে দেওয়া যাচ্ছে না বিপর্যস্ত এলাকায়। ভারত-সহ বেশ কয়েকটি দেশ  ইতিমধ্যেই আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে। এখন বৃষ্টি না কমলে কোনওভাবেই উদ্ধার কাজ করা সম্ভব নয় বলেই মনে করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী( Disaster management team) ।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...