Friday, March 27, 2026

Corona update: ফের বাড়ল উদ্বেগ, দৈনিক সংক্রমণ ১৩ হাজারের বেশি

Date:

Share post:

করোনা (Corona) গ্রাফের গতি আজ বৃহস্পতিবারও বেশ ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ল সক্রিয় কেসের সংখ্যাও।বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। যা গতকালের থেকে সামান্য হলেও বেশি।

দেশজুড়ে করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত। সবথেকে বেশি চিন্তা দিল্লি, মহারাষ্ট্র আর কেরল নিয়ে। গত ২৪ ঘণ্টার পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২.০৩ শতাংশ।মৃত্যু হারেও পরিবর্তন, গতকালের থেকে সামান্য বাড়ল মৃতের সংখ্যা। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯৯০ জন। দেশের দৈনিক করোনা গ্রাফে উদ্বেগ কমছেই না। বুধবার আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের সামান্য কম ছিল। বৃহস্পতিবার সেটা পেরিয়ে গেল ১৩ হাজারের গণ্ডি।দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯৪১ জন। কমেছে সুস্থতার হার, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১০ হাজার ৯৭২ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৩৬ হাজার ২৭ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।



Related articles

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...

রাজনৈতিক সংঘর্ষের জের! কমিশনের নির্দেশে সাসপেন্ড বাসন্তী থানার আইসি

বাসন্তীর রাজনৈতিক হিংসায় কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। দায়িত্বে গাফিলতির অভিযোগে বাসন্তী থানার আইসি (IC) অভিজিৎ পালকে...