Friday, June 26, 2026

মোদি ফের প্রধানমন্ত্রী হলে কর্ণাটক ভেঙে হবে দুই রাজ্য: বার্তা বিজেপি মন্ত্রী উমেশের

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি(Narendra Modi) ফের প্রধানমন্ত্রী(Prime Minister) হলে কর্ণাটক রাজ্যকে ভেঙে দুটি রাজ্য গড়া হবে। বিজেপি শাসিত কর্ণাটকের মন্ত্রী উমেশ কাট্টির(Umesh Katti) এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও এখানেই থামেননি ওই মন্ত্রী। তাঁর আরও দাবি, আলোচনা চলছে দেশে মোট ৫০ টি রাজ্য করার। এক্ষেত্রে উদাহরণ স্বরূপ তিনি বলেন, কর্ণাটক(Karnataka) ও মহারাষ্ট্রকে দুটি করে রাজ্যে ভাঙা হবে এবং উত্তরপ্রদেশকে ভাঙা হবে ৪টি রাজ্যে।

কর্ণাটকের খাদ্য ও খাদ্য সরবরাহকরণ মন্ত্রী উমেশ কাট্টি এদিন এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এটা আমাদের দলের অবস্থান নয়, তবে এটা এবার অবশ্যই হওয়া উচিত। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করি। আসন্ন ২০২৪ সালের নির্বাচনের পরে, প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় ফিরবেন। আর তখনই মহারাষ্ট্রকে দুই ভাগে ভাগ করা হবে, কর্ণাটককেও দুই ভাগে ভাগ করা হবে এবং উত্তর প্রদেশকে চার ভাগে ভাগ করা হবে। মোট ৫০টি রাজ্য গঠনের জন্য আলোচনা চলছে। এই তালিকায় উত্তর কন্নড় আলাদা রাজ্য হওয়া উচিত”। উমেশ কাট্টির এই বক্তব্য প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার ধারণ করেছে।

শুধু তাই নয়, রাজ্য ভাঙার দাবিতে নিজের যুক্তি খাড়া করে ওই বিজেপি নেতার দাবি, বেঙ্গালুরু রাজ্যের জন্যসংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে, মানুষের প্রয়োজন মতো জলের সাপ্লাই দেওয়া যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে থাকতে হচ্ছে মানুষকে। তবে উত্তর কর্ণাটকে বিপুল সম্ভাবনা রয়েছে। আর এই অংশকে আলাদা রাজ্য করার দাবিতে সকলের আন্দোলন করা উচিত। অবশ্য কাট্টির এই আলাদা রাজ্যের দাবি এই প্রথমবার নয় এর আগেই এহেন দাবি তুলে বিজেপিকে অস্বস্তিতে ফেলেছেন উমেশ কাট্টি।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...