Friday, June 26, 2026

পর্যটন কেন্দ্রে ‘হোম স্টে’ তৈরিতে বাড়তি উদ্যোগ রাজ্যের, জানালেন ইন্দ্রনীল সেন

Date:

Share post:

রাজ্যের পর্যটন ক্ষেত্রে নতুন সংযোজন ‘হোম স্টে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী এই ‘হোম স্টে’ তৈরিতে জোর দিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন সময়ে জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী একাধিকবার ‘হোম স্টে’ তৈরির বিষয়ে জোর দেওয়ার কথা বলেছেন।বৃহস্পতিবার বিধানসভায় পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, আগামী ছ মাসের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রে ‘হোম স্টে’ সংখ্যার নিরিখে দেশের মধ্যে এক নম্বর স্থানে পৌঁছে যাবে।

আরও পড়ুন- কল্যাণময়কে সরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়
এ দিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ‘হোম স্টে’ নিয়ে একাধিক বিধায়ক প্রশ্ন তোলেন । তারই জবাব দিতে গিয়ে মন্ত্রী হোম স্টে নিয়ে রাজ্যের অগ্রগতি সম্পর্কে সকলকে অবহিত করেছেন । বিধায়ক শ্রীকান্ত মাহাতোর প্রশ্নের উত্তরে পর্যটন মন্ত্রী বলেন, “রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্যে হোম স্টে পলিসি ২০১৭ সালে প্রথম শুরু হয় । ২০১৯ সালে তার সংশোধনী পাশ করানো হয়। বর্তমানে নতুন করে আরও বৃহত্তর পরিধিতে ‘হোম স্টে’-কে নিয়ে যাওয়ার জন্য আমরা পরিকল্পনা করেছি।এই মুহূর্তে গোটা দেশে ‘হোম স্টে’-র নিরিখে আমরা চার নম্বরে রয়েছি। আগামী ৬ মাসের মধ্যে রাজ্য এক নম্বরে উঠে আসবে ।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...