Friday, June 26, 2026

কল্যাণময়কে সরিয়ে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। নতুন সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এক বছরের জন্য এই পদে থাকবেন। এসএসসি নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগ উঠেছে কল্যাণের বিরুদ্ধে। তাঁর নির্দেশে বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল বলে জানিয়েছে কলকাতা হাই কোর্টের নির্দেশে তৈরি প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের কমিটি। এই মামলায় কল্যাণকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। অবশেষে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। ২০১৬ সাল থেকে পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণ। তার আগের চার বছর পর্ষদের প্রশাসকের পদে ছিলেন তিনি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...