Friday, April 3, 2026

Ranji Trophy:’আম্পায়ারদের ওপর ভরসা আছে’, রঞ্জিট্রফিতে ডিআরএস নিয়ে বললেন বিসিসিআইয়ের এক কর্তা

Date:

Share post:

রঞ্জিট্রফিতে (Ranji Trophy)  ডিসিশন রিভিউ সিস্টেম (DRS) চালু করার জন্য টাকাই নেই বিসিসিআইয়ের (BCCI)। এদিন এমনটাই জানালেন বিসিসিআই কর্তা। রঞ্জিট্রফি নকআউট পর্বে প্রায় প্রতি ম্যাচেই আম্পায়ারদের কোনও না কোনও সিদ্ধান্ত ভুল দেখা যাচ্ছে। এমনকি সেমিফাইনালেও বাংলা বনাম মধ্যপ্রদেশের ম্যাচে একাধিক ভুল ধরা পড়েছে। ফাইনালের প্রথম দিনেই বিতর্ক হয়েছে। যে ম্যাচগুলি টিভিতে দেখানো হয়নি, সেখানেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকের আশঙ্কা। তবে বোর্ড এ সবে বিশেষ পাত্তা দিচ্ছে না।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “দেশের আম্পায়ারদের উপর আমাদের বিশ্বাস রয়েছে। ডিআরএস ব্যবহার করতে গেলে অনেক খরচ। ফাইনালে ডিআরএস না থাকলে কী এসে যায়। মাঠের আম্পায়ারদের ভরসা করতে হবে। ভারতের দুই সেরা আম্পায়ার রঞ্জির ফাইনাল ম্যাচের দায়িত্বে। ফাইনালে যদি ডিআরএস চালু করতে হয় তা হলে গ্রুপ পর্বের ম্যাচেও চালু করা উচিত।”

আরও পড়ুন:Maradona: কী কারণে মৃত্যু হল মারাদোনার? চিকিৎসকদের গাফিলতি? তদন্তে আর্জেন্তিনা সরকার

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...