Saturday, June 27, 2026

Uttar Pradesh: বিয়ের আসরে গুলি চালাল বর, মৃত এক বরযাত্রী

Date:

Share post:

জাঁকজমকপূর্ণ বিয়ের আসরে চরম দুর্ঘটনা। বিয়ের অনুষ্ঠানে বরের বন্দুক থেকে গুলি ছিটকে নিহত এক বরযাত্রী। উত্তর প্রদেশের(Uttarpradesh) সোনভদ্র জেলার ব্রাহ্মনগর (Brambhanagar)এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে এই মর্মান্তিক ঘটনার ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল।

বিবাহ অনুষ্ঠান মানেই সেখানে আনন্দ অনুষ্ঠানের ছবি ধরা পড়ে। কিন্তু রীতি মেনে আনন্দ করতে গিয়ে বিয়ে বাড়িতে নেমে এল চরম শোক। উত্তর ভারতে বিয়ের অনুষ্ঠানে উৎসবের অংশ হিসেবে শূন্যে বন্দুক ছোড়ার (Celebrity Firing) রীতি রয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হলেও এখনও যাদব (Yadab) সম্প্রদায়ের পরিবারের বিয়ের অনুষ্ঠানে এই রেওয়াজ দেখা যায়। এখানেই ঘটল বিপত্তি।পুলিশ সূত্রে জানা যায়, মণীশ মদহেশিয়া (Manish Madheshia) নামের এক যুবকের বিয়ের অনুষ্ঠান চলছিল। বরযাত্রীদের ভিড় ছিল চারপাশে। একটি রথের উপরে বর সাজে মণীশ। যাদব কুলের প্রথা মাফিক তাঁর হাতে বন্দুক। এরপর তিনি গুলি ছোঁড়েন। কিন্তু সেই গুলিই অসাবধানতাবশত আমন্ত্রিত অতিথি বরের বন্ধু বাবুলাল যাদবের বুকে গিয়ে লাগে। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁর মৃত্যু হয়।এরপরেই বরকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে বন্দুক থেকে গুলি ছোঁড়া হয়েছিল সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।



Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...