Thursday, June 25, 2026

২৬ জুনই জিটিএ নির্বাচন হবে, জানিয়ে দিল আদালত

Date:

Share post:

আগামী ২৬ জুন, নির্ধারিত দিনেই জিটিএ (GTA Election) নির্বাচন হবে। ফল ঘোষণাও হবে নির্ধারিত দিনেই। জিটিএ নির্বাচন নিয়ে আদালত কোনো হস্তক্ষেপ করবে না। এমনটাই জানিয়ে দিলেন হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য।

১৯৮৮ সালে তৈরি হয়েছিল গোর্খা হিল কাউন্সিল। সংবিধানে বিষয়টি সংযোজন করা হয়েছিল। ২০১১ সালে রাজ্য সরকার জিটিএ অর্থাৎ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠন করে। অভিযোগ উঠেছিল সংবিধান সংশোধন না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিএনএলএফের দাবি, এভাবে নির্বাচন করা যায় না। অন্যদিকে রাজ্যের দাবি, অন্যান্য প্রশাসনের মতোই জিটিএ নির্বাচনও রাজ্যের দায়িত্ব। জিএনএলএফের তরফে ভোট প্রক্রিয়াকে অবৈধ বলে দাবি করে হাই কোর্টে মামলা করা হয়। আদালত জানিয়েছে, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ উচিত নয়। ফলে ভোটগ্রহণ ও রায়দান নির্ধারিত সুচি মেনেই হবে। তবে সংবিধান সংশোধন নিয়ে যে অভিযোগ উঠেছে, তা আদালত খতিয়ে দেখবে বলে জানিয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...