Sunday, June 21, 2026

“শিবসেনার বিধায়করা অসমে নাকি!” জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত

Date:

Share post:

রাজনৈতিক সঙ্কট চরম আকার নিয়েছে মহারাষ্ট্রে(Maharastra)। সরকার ফেলে দেওয়ার সম্ভাবনা তৈরি করে গুয়াহাটির(Guahati) হোটেলে আশ্রয় নিয়েছেন শিবসেনা(Shiv Sena) বিধায়ক একনাথ শিন্ডে সহ ৪০ জন। এই ঘটনায় মহারাষ্ট্র সহ গোটা দেশ উত্তাল। তবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা(Himant Biswa Sharma) জানালেন তিনি এবিষয়ে কিছুই জানেন না।

সম্প্রতি সংবাদমাধ্যমের তরফে এবিষয়ে অসমের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, “প্রচুর ভাল হোটেল রয়েছে অসমে। যে কেউ সেই হোটেলে এসে থাকতে পারেন। মহারাষ্ট্রের বিধয়করা এখানে এসেছেন কিনা, আমার জানা নেই। তবে অন্য রাজ্যের বিধায়করা অসমে এসে থাকতেই পারেন।” শুধু তাই নয় তিনি বলেন, “আমিতো দেশের সকল বিধায়কদের অসমে ঘুরে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি। চাইলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও ছুটির দিনে অসমে ঘুরে যান।” অর্থাৎ বলাই যায়, এই গোটা ঘটনার পিছনে যে বিজেপির হাত রয়েছে যা স্পষ্ট হয়ে গেলেও। বিজেপি যে সেফ সাইড গেম খেলছে তা মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট।

উল্লেখ্য, গুয়াহাটির র‍্যাডিসন ব্লু নামে এক বিলাসবহুল হোটেলে রয়েছেন বিদ্রোহী বিধায়করা। গত বুধবার সকালে এই হোটেলে চেক ইন করেন একনাথ শিণ্ডে-সহ অন্যান্য বিধায়করা। আনুমানিক ৫৬ লক্ষ টাকা দিয়ে ৭০টি ঘর বুক করা হয়েছে। এছাড়াও খাওয়া দাওয়া-সহ অন্য খরচের ফলে সব মিলিয়ে সাতদিনে প্রায় সওয়া এক কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, অসমের রাজ্য পরিবহণ দপ্তরের বাসে করেই বিধায়কদের বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছে দেওয়া হয়েছে। তবে হোটেলের যাবতীয় খরচ কে মেটাবে, তা জানা যায়নি। এদিকে এদিন উদ্ধব ঠাকরের এক দূত সঞ্জয় ভোঁসলে শিন্ডেদের মাতশ্রী ভবনে(উদ্ধব ঠাকরের বাসভবন) ফিরে আসার অনুরোধ গুয়াহাটি গিয়েছেন। যদিও হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেফতার করেছে অসম পুলিশ।


Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...