Wednesday, March 25, 2026

জমজমাট জুলাই, দেশ বিদেশের ৪০টি ছবি নিয়ে উৎসব শুরু

Date:

Share post:

বর্ষার মরশুমে সিনেমা দেখার আনন্দ। জুলাইয়ের শুরুতেই কলকাতার বুকে চলচ্চিত্র উৎসব। Rostrum-এর উদ্যোগে জুলাই এর ১,২ এবং ৩ তারিখ ঐক্যতান EZCC-তে অনুষ্ঠিত হতে চলেছে ‘বেঙ্গল শর্টস’ (Bengal Shorts)। এই আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালের ( International Competitive short film festival)মূল দুই কান্ডারি হলেন পরিচালক সায়ন বন্দোপাধ্যায় (Sayan Bandopadhyay)ও চিত্র সম্পাদক অনির্বাণ মাইতি এবং ক্যালিফোর্নিয়া নিবাসী সাহিত্যিক মণিদীপা দাস ভট্টাচার্য।

দেশ বিদেশের ৪০ টি স্বল্প দৈর্ঘ্যের ছবি নিয়ে আয়োজিত হতে চলেছে বেঙ্গল শর্টস’ (Bengal Shorts)। মোট ২৫০ টির বেশি ছবি জমা পড়েছিল সেখান থেকে ৪০টি ছবি বেছে নেওয়া হয়েছে। এই মধ্যে থেকেই সেরা তিন ছবিকে সম্মান জানান হবে। স্পেন, আমেরিকা,নাইজেরিয়ার পাশাপাশি পড়শি বাংলাদেশ, ইরান এবং আরও অন্যান্য অনেক দেশের ছবি দেখান হবে। “বেঙ্গল শর্টস ” নামের এই প্রতিযোগিতা মূলক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে কোনরকম এন্ট্রি ফ্রি রাখে নি Rostrum,এমনকি ছবি পাঠানোর জন্য ফিজ় জমা করতে হয়নি এবং স্কিনিংয়ের জন্য‌ও টাকা নেওয়া হয়নি। পরিচালক সৌম্য চট্টোপাধ্যায়ের (Soumya Chatterjee) ‘নন্দিনী’ দিয়ে উৎসব শুরু। উদ্বোধনে থাকছেন অভিনেতা জয় সেনগুপ্ত, সুদীপ মুখোপাধ্যায়, সুরকার জয় সরকার এবং কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত থাকবেন স্বরূপ বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা। ই-পাস নিয়ে এই উৎসবে ছবি দেখতে পারবেন সিনেপ্রেমী মানুষেরা। প্রতিভাবান পরিচালক তথা অভিনেতাদের কাছে আশার আলো পৌঁছে দিতে Rostrum-এর এই উদ্যোগ।

 



Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...