Thursday, May 21, 2026

গুজরাট সংঘর্ষে মোদিকে ক্লিনচিট দেওয়ার সিদ্ধান্ত বহাল সুপ্রিম কোর্টে

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনের (President Poll) আগেই বড়সড় স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। গুজরাট সংঘর্ষে (Gujrat Riots) মামলায় তাঁকে ক্লিনচিট দেওয়ার বিরুদ্ধে প্রাক্তন কংগ্রেস সাংসদ এহসান জাফরির (Ehshan Jafri) স্ত্রী জাকিয়া জাফরির (Jakia Jafri) আর্জি শুক্রবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত (Apex Court)। বিচারপতি এএম খানউইলকর (Justice A M Khanwilkar), বিচারপতি দীনেশ মাহেশ্বরী (Justice Dinesh Maheswari) ও বিচারপতি সি টি রবিকুমারের (Justice C T Ravikumar) বেঞ্চ বিশেষ তদন্তকারী দলের (সিট) সিদ্ধান্তকে সঠিক বলেই জানিয়েছেন। আবেদনকারীর দায়ের করা আর্জির কোনও সারবত্তা নেই বলেও জানিয়ে দিয়েছেন।
২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি অমদাবাদের গুলবার্গ সোসাইটিতে হিংসায় ৬৯ জনের মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন এহসান জাফরি। অভিযোগ ওঠে, তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী (Gujrat Cm) নরেন্দ্র মোদির (Narendra Modi) নির্দেশেই সংঘর্ষ সংগঠিত হয়েছিল। গোটা রাজ্য জুড়ে মুসলিম নিধনের সময়ে পুলিশ এমনকী সেনাকেও নিস্ক্রিয় করে রেখেছিলেন তিনি।

আরও পড়ুন- টালমাটাল মহারাষ্ট্র! উদ্ধব ঠাকরের সঙ্গ ছাড়ছেন বিধায়ক-সাংসদরা
তদন্তের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছিল। তথ্য প্রমাণের অভাবে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ ৬৪ জনকে ক্লিনচিট দেয় সিট। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন জাকিয়া। গত বছরের ৯ ডিসেম্বর দুই পক্ষের শুনানি পর্ব শেষে রায়দান সংরক্ষণ করে (reserve)) রাখে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চ।

Related articles

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব, ২৪ ঘণ্টায় জোড়া মৃত্যু! লোধাশুলিতে বন দফতরের গাড়ি ঠেলল ‘রামলাল’

ঝাড়গ্রামে ফের হাতির তাণ্ডব। ভাইরাল হল 'রামলাল'(Ramlal)-এর দাপটের ভিডিও। জঙ্গল এলাকার একটি গাড়িকে শুঁড় দিয়ে ঠেলে বেশ কিছুটা...

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয়: জীবন-জীবিকা রক্ষায় গর্জে উঠল তৃণমূল

পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ নয়— এই দাবি নিয়ে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জীবন-জীবিকা রক্ষায় বৃহস্পতিবার...

এক ইমেলেই ৮ হাজার ছাঁটাই! জুকারবার্গের ‘সাফাই’ ঘিরে উত্তাল নেটদুনিয়া 

এপ্রিলের শুরুতে একটি ইমেলে কাজ হারিয়েছিলেন ওরাকেলের ৩০ হাজার কর্মী। ১ মাসের মধ্যেই বুধবার মার্ক জুকারবার্গের মেটা একসঙ্গে...

ভারতে হঠাৎ বন্ধ ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডল! কিন্তু কেন?

রাতারাতি ১৫ মিলিয়ন ফলোয়ারের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে ব্যাঙ্গাত্মক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টি'। একাধিক প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকারের...