Friday, June 26, 2026

অতিবৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ! মৌসুমী বায়ু দুর্বল দক্ষিণবঙ্গে

Date:

Share post:

গরমে অতিষ্ঠ দক্ষিণবঙ্গবাসী। মৌসুমী বায়ু রাজ্যে প্রবেশ করলেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। এদিকে উলটো ছবি উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে ফের শুরু হবে তুমুল বৃষ্টি। আগামিকাল, শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।


আরও পড়ুন:বাদল অধিবেশনে তারার মেলা


আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায়, বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৯ শতাংশ।


অন্যদিকে প্রবল বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়িতে। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পঙে। উত্তর দিনাজপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...