Friday, June 26, 2026

টালমাটাল মহারাষ্ট্র! উদ্ধব ঠাকরের সঙ্গ ছাড়ছেন বিধায়ক-সাংসদরা

Date:

Share post:

একে একে উদ্ধবের ঠাকরের সঙ্গ ছাড়ছেন বিধায়করা।  যত সময় যাচ্ছে, ততই অঙ্কের দিক থেকে দুর্বল হয়ে পড়ছেন তিনি। শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক একনাথ শিণ্ডের দাবি, তাঁর সঙ্গে রয়েছেন শিবসেনার ৩৭ জন বিধায়ক।। শুধু তাই নয়, শিণ্ডের দাবি, আরও ৮ জন বিধায়ক তাঁর শিবিরে যোগ দেবেন। স্বভাবতই মহাসংকটে মহারাষ্ট্র প্রশাসন। তবে এই সঙ্কট কাটিয়ে উঠে মহা বিকাশ আগাড়ি সরকার আবার ট্র্যাকে ফিরে আসবে বলে আত্মবিশ্বাসী এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার৷


আরও পড়ুন:Maharastra: বিধায়কদের লুকিয়ে রাখতে ঢালাই খরচ, নেপথ্যে কে!


বৃহস্পতিবার রাতে শিণ্ডে  শিবিরের তরফে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, শিব সেনার ৪২-সহ তাঁদের কাছে মোট ৪৯ জন বিধায়ক রয়েছেন। একটি ভিডিওতে গুয়াহাটির হোটেলে বিজেপির হেফাজতে থাকা অনুগামী বিধায়কদের উদ্দেশে‌ শিণ্ডেকে বলতে শোনা গিয়েছে, ‘একটি জাতীয় দল আমাদের সমর্থন দিচ্ছে। তারা বলেছে আমাদের একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হবে। সবার মত চাওয়া হবে।’শুক্রবার ফের তিনি দাবি করেন, বিধায়ক সংখ্যা বেড়ে ৫০ হয়েছে। শুধু বিধায়করা নন, শিণ্ডের শিবিরে এবার যোগ দিচ্ছেন সাংসদরাও।ইতিমধ্যেই তাঁরা গুয়াহাটি পৌঁছে গিয়েছেন।


বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি প্রধান শরদ পাওয়ার বলেন, ‘‘আস্থাভোটেই স্থির হবে সংখ্যাগরিষ্ঠতা কার সঙ্গে।’’ আর পওয়ারের এই মন্তব্যেই নতুন করে বুক বাঁধছেন হতোদ্যম শিবসৈনিকদের একটি অংশ। পোড়খাওয়া রাজনীতিবিদ পাওয়ার বলেছেন, ‘‘সবাই জানে কী ভাবে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের প্রথমে গুজরাত এবং তার পর অসমে নিয়ে যাওয়া হয়েছে। দুটো রাজ্যই বিজেপিশাসিত। কারা ওঁদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তা সবাই বুঝতে পারছে। অসম সরকার কেন ওঁদের সাহায্য করছে? আমি বিশেষ কারও নাম করতে চাই না। কিন্তু আসল ব্যাপার হল বিধানসভায় আস্থাভোট। তখনই দেখা যাবে।’’



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...