Thursday, April 2, 2026

চাকরি পাওয়া ২৭৮৭ জনের আবেদনপত্র কোর্টে দেখাতে পারল না পর্ষদ

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক হিসেবে যে ২৭৮৭ জনকে চাকরি দেওয়া হয়েছে তাদের কোনো আবেদন পত্র আদালতে দেখাতে পারল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার কলকাতা হাইকোর্টে শুনানির সময় এই সংক্রান্ত সমস্ত নথি জমা দেওয়ার কথা ছিল । কিন্তু পর্ষদ একটি আবেদনপত্রও জমা দিতে পারেনি। কী কারণে পর্ষদ ওই নথিগুলি জমা দিতে পারেনি তার জবাব মামলাকারীরা আদালতে দিয়েছেন। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাকারীরা জানিয়েছেন , ২০১৪ সালের টেট পরীক্ষায় বসার জন্য মোট ২৩ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন । এঁদের মধ্যে ২১লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। দেড় লক্ষ প্রার্থী পাশ করেছিলেন। মামলাকারীদের অভিযোগ, যে ২৭৮৭ জনকে চাকরি দেওয়া হয়েছে তাঁরা এঁদের কোনও বিভাগেই পড়েন না। তাঁরা চাকরির জন্য আবেদনই করেননি। মামলাকারীদের এই অভিযোগের ভিত্তিতে পর্ষদকে ২৭৮৭ জনের চাকরির আবেদনপত্র আদালতে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে ২৩ লক্ষ আবেদনের মধ্যে ২৭৮৭ জনের আবেদনপত্র খুঁজেই পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নতুন মোড় নিল ।

তবে ওই আবেদনপত্র গুলি জমা দিতে না পারলেও পর্ষদ আদালতের চাওয়া অন্যান্য নথি জমা দিয়েছে পর্ষদ । দ্বিতীয় মেধাতালিকা, পরীক্ষার্থীদের বাড়তি এক নম্বর করে দেওয়ার সিদ্ধান্তের প্রস্তাবপত্র, এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি যে মত দিয়েছিলেন, নির্বাচন কমিটির সদস্য এবং তাঁদের মতামত এবং শিক্ষা দফতরের অনুমতিপত্রও আদালতের কাছে জমা দেয় পর্ষদ। বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদকে সেই নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...