Sunday, June 28, 2026

বর্ষা ছেড়েছি লড়াই নয়: ‘বিশ্বাসঘাতক’ শিন্ডেকে চ্যালেঞ্জ ঠাকরের

Date:

Share post:

রাজনৈতিক সঙ্কট চরম আকার ধারণ করেছে মহারাষ্ট্রে(Maharastra)। ৪০-এর বেশি বিধায়ককে সঙ্গে নিয়ে অসমে পাড়ি দিয়েছেন বিক্ষুব্ধদের নেতা একনাথ শিন্ডে(Eknath Shinde)। এহেন অবস্থার মাঝেই এবার শিন্ডেকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thakre)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, “বর্ষা ছেড়েছি লড়াই নয়”। শুক্রবার বিকেলে শিবসেনা পরিষদীয় দল এবং জেলা সভাপতিদের বৈঠকে ইস্তফার সম্ভাবনা উড়িয়ে দিয়ে মহারাষ্ট্র বিধানসভায় ‘সংখ্যার লড়াইয়ে’ নামার বার্তা দিয়েছেন উদ্ধব।

শুক্রবার সাংবাদিক বৈঠক করে উদ্ধব ঠাকরে বলেন, “মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো ‘বর্ষা’ ছেড়ে দিয়েছি, কিন্তু লড়াই ছাড়িনি। এর আগেও আমরা একাধিক বার বিদ্রোহের মুখোমুখি হয়েছি। কিন্তু তা সত্ত্বেও দু’বার ক্ষমতায় এসেছি।” অন্য দিকে, উদ্ধবের পুত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী আদিত্য ঠাকরেও ‘বিশ্বাসঘাতকদের’ বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন। তবে চ্যালেঞ্জের পাশাপাশি শিন্ডের বিশ্বাসঘাতকতায় উদ্ধব যে বেশ আঘাত পেয়েছেন সে কথাও বেশ বোঝা যায় এদিন তাঁর বক্তব্যে। উদ্ধব বলেন, “একনাথ শিন্ডের ছেলেও শিবসেনা থেকে নির্বাচিত সাংসদ। আমি তাঁর জন্য সবকিছু করেছি। আমি আমার নিজের দফতর শিন্ডের হাতে তুলে দিয়েছি। তার পরও আমার বিরুদ্ধে অভিযোগ তুলছে সে।” এদিকে এই সঙ্কটের মাঝেই শিবসেনার প্রস্তাবে সায় দিয়ে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার অজয় চৌধুরীকে পারিষদীয় দলের নেতা নির্বাচিত করেছেন। ডেপুটি স্পিকারের দফতর থেকে এই সংক্রান্ত চিঠি এদিন পাঠিয়ে দেওয়া হয় শিবসেনার দফতরে।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...