Saturday, April 4, 2026

Babita Sarkar: অঙ্কিতার স্কুলেই ববিতার চাকরি! কী ভাবছেন ববিতা

Date:

Share post:

দীর্ঘ ৪ বছর ধরে নিজের অধিকারের জন্য লড়াই করেছেন ববিতা সরকার (Babita Sarkar)। শেষ হাসি তিনিই হাসলেন। যদিও শেষ নয় বরং নতুন শুরু, এমনটাই মনে করছেন ববিতা। মেধাতালিকায় ঠাঁই হওয়ার পরও ববিতা চাকরি করার সুযোগ পাননি। সেই জায়গায় প্রায় চার বছর ধরে শিক্ষকতা করেন অঙ্কিতা অধিকারী (Ankita Adhikari)। অবশেষে আদালত (Court) জানিয়েছে যে চাকরির প্রকৃত অধিকারী ববিতা সরকার। সেইমতো তাঁর নিয়োগ কি অঙ্কিতা অধিকারীর স্কুলেই? যদিও এই উত্তর এখনও স্পষ্ট নয়। তবে আদালতের ঘোষণার পরই মুখে হাসি, চোখে জল ববিতার।

শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly) শুনানি চলাকালীন ববিতার প্রসঙ্গ তুলে জানতে চান, তাঁকে কেন এখনও নিয়োগ করা হল না? এসএসসি-র (SSC)আইনজীবী জানান, আদালতের নির্দেশ মতো বেআইনি নিয়োগের অভিযোগে অনেককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ববিতাকে এখনও চাকরি দেওয়া যায়নি। এর পর নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। তখন তাঁকে নিয়োগের সুপারিশ করা হবে। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি অঙ্কিতার স্কুলেই চাকরি পাচ্ছেন ববিতা? হাইকোর্টের রায়ে বলা বয়েছে, অঙ্কিতার জায়গায় চাকরি দিতে হবে ববিতাকে। রায়ে স্কুলের নাম উল্লেখ করা না থাকলেও ববিতাকে যে কোচবিহারের ইন্দিরা উচ্চ বালিকা বিদ্যালয়েই (Indira Girls High School) নিয়োগ করা পারে, তা ধরে নেওয়া যায়। মেখলিগঞ্জের ইন্দিরা বালিকা বিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা ছিলেন অঙ্কিতা অধিকারী। এবার সেই স্কুলে তাঁর পদ পেতে পারেন ববিতা বলে মনে করা হচ্ছে। আদালত জানিয়েছে অঙ্কিতার বেতনের প্রথম কিস্তি অর্থাৎ প্রায় ৭ লক্ষ ৯৬ হাজার ৪৪২ টাকা এবং তার সঙ্গে ১০ দিনের সুদও ববিতা অধিকারীকে দিয়ে দিতে হবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয় পেয়েছেন তিনি। অবশেষে নতুন শুরু!



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...