Tuesday, March 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন পল পোগবার ভাই ফ্লোরেন্তিন পোগবা। ফ্লোরেন্তিনের ক্লাব শোসাক্স মবেলিয়ার্ড টুইট করে এই খবর জানিয়েছে। আপাতত জানা গিয়েছে, এক বছরের চুক্তিতে এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন তিনি।

২) ইংল্যান্ডের বিরুদ্ধে কঠিন টেস্টে নামতে চলেছে ভারত। তার আগে ভাল প্রস্তুতি সারলেন ভারতের বোলাররা। ছন্দে দেখা গেল মহম্মদ শামি এবং রবীন্দ্র জাডেজাকে। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনের শেষে লেস্টারশায়ারের থেকে ৮২ রানে এগিয়ে ভারত।

৩) বাংলার হেপ্টাথলিট স্বপ্না বর্মনকে কমনওয়েলথ গেমসের দলে নেওয়ার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা (এএফআই)। আরও চার ক্রীড়াবিদকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দলে তাঁরা কেউ ছিলেন না।

৪) ইমামি গ্রুপের তরফ থেকে চুক্তিপত্র ইতিমধ্যেই ক্লাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই চুক্তি লাল-হলুদের থেকে কবে সই হয়ে তাঁদের হাতে আসবে, তা এখনও জানেন না ইমামি কর্তারা। চুক্তি না এলে দলগঠন শুরু করা সম্ভব হবে না। বলেন ইমামি গ্রুপের শীর্ষকর্তা আদিত্য আগরওয়াল ।

৫) গত বছর আইপিএলের ফাইনালের আগে দু’বার সৌরভ গঙ্গোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। নিজেই ফোন করে ফাইনাল ম্যাচে হাজির থাকতে বলেছিলেন। কিন্তু দু’দেশের সম্পর্কের কথা ভেবে সেই আমন্ত্রণে সাড়া দেননি তিনি। জানালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...