Friday, June 12, 2026

উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে হালকা থেকে মাঝারি

Date:

Share post:

বন্যা বিপর্যস্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে পরপর কয়েক দিন টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তুলনায় দক্ষিণবঙ্গে বর্ষা অত্যন্ত দুর্বল। আগামী চার দিন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলের জেলা এবং উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা এবং তৎসংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাও খুব বেশি পরিমাণে নয়। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। ফলে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়ায় অস্বস্তিতে ভুগতে হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ বাসীকে।

শনি ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পাঁচ জেলায়। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার এবং আলিপুরদুয়ারে। অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং । মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...