Saturday, April 4, 2026

অফিস টাইমের ব্যস্ত সময়ে বাড়ছে মেট্রো রেলের সংখ্যা

Date:

Share post:

অফিস যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সোম থেকে শুক্রর ব্যস্ত সময়ে বাড়ানো হচ্ছে মেট্রোরেলের সংখ্যা। দুই মধ্যে ব্যবধান কমানো হচ্ছে। এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে প্রতিদিন সকাল থেকে রাতের যে সময়টাতে নিত্যযাত্রীদের ভিড় সবচেয়ে বেশি হয়, তখন পাঁচ মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। এতদিন সারাদিনে ২৮২ টি মেট্রো চলত। ১ জুলাই থেকে সেই সংখ্যা বেড়ে হবে ২৮৮। সোম থেকে শুক্রবার ১৪৪টি আপ এবং ডাউন লাউনে ১৪৪টি মেট্রো চলবে। কবি সুভাষ স্টেশন থেকে দমদমের মধ্যে চলবে ২৮৮টি মেট্রো। এর মধ্যে ১৭২টি মেট্রো (৮৬টি আপ এবং ৮৬টি ডাউন) চলবে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে।

যদিও মাঝের সময়টুকুতে ব্যবধান কমানো হল হলেও প্রতিদিনের শেষ মেট্রো আগের মতোই রাত সাড়ে ৯টায় ছাড়বে। পাশাপাশি শনিবার ও রবিবারের মেট্রোর সময়সূচি একই থাকবে। এই দু’দিন মেট্রোর সংখ্যা বাড়ানো হচ্ছে না।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...