Tuesday, June 23, 2026

Atk Mohunbagan: দলবদলে চমক মোহনবাগানের, পল পোগবার দাদা ফ্লোরেন্তিন পোগবাকে দু’বছরের চুক্তিতে সই করাল বাগান ব্রিগেড

Date:

Share post:

দলবদলে ফের বিরাট চমক দিল এটিকে মোহনবাগান ( Atk Mohunbagan)। পল পোগবার ( Poul Pogba) দাদা ফ্লোরেন্তিন পোগবাকে ( Florentin Pogba) সই করাল বাগান ব্রিগেড। দুই বছরের চুক্তিতে সুবজ মেরুনে এলেন ফ্লোরেন্তিন। শনিবার সরকারিভাবে জানাল বাগান কর্তৃপক্ষ। যদিও শুক্রবার রাতে ফ্লোরেন্তিনের আগের ক্লাব সোশো সরকারিভাবে জানিয়ে দেন ফ্লোরেন্তিনের বাগানে যোগ দেওয়ার কথা। । ফ্রান্সের দ্বিতীয় ডিভিশন ক্লাব এফসি সোশো থেকে ট্রান্সফার ফি দিয়ে সই করিয়েছে সবুজ-মেরুণ ব্রিগেড।

 

পল পোগবার মত বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা না থাকলেও ইউরোপে দীর্ঘদিন ধরেই সাফল্যের সঙ্গে ফুটবল খেলছেন ফ্লোরেন্তিন। ৩২ বছর বয়সী এই ফুটবলার স্পেনের ক্লাব সেল্টা ভিগোর অ্যাকাডেমির হয়ে নিজের কেরিয়ার শুরু করেন। এরপর সেই ক্লাবের হয়েই সিনিয়র দলে খেলেছেন তিনি। এরপরে ফ্লান্সের ক্লাব সেন্ট এতিয়েনের হয়ে খেলেছেন ফ্লোরেন্তিন। তারপর তুরস্কে চলে যান ফ্লোরেন্তিন। সেখান থেকে আমেরিকায় যান মেজর লিগ সকারে খেলতে।

ফ্রান্সের অনুর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছিলেন ফ্লোরেন্তিন। তবে এখন গিনির সিনিয়র দলে খেলেন তিনি। ২০১৩ সাল থেকেই আফ্রিকার এই দেশের হয়ে খেলতে দেখা গিয়েছে তাঁকে। মাঝে কিছু দিনের জন্য গিনির সিনিয়র দল থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে ফের ফিরে আসেন দলে।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...