Saturday, April 4, 2026

মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি সাজিদ মীর গ্রেফতার পাকিস্তানে, ১৫ বছরের সাজা

Date:

Share post:

২৬/১১ মুম্বইয়ে জঙ্গি হামলার অন্যতম চক্রী জঙ্গি(Terrorist) সাজিদ মীরকে(Sajid Mir) গ্রেফতার করল পাকিস্তান পুলিশ। জানা গিয়েছে, জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে লাহোরের(Lahore) এক আদালতে দোষী সাব্যস্ত হয়েছিল কুখ্যাত এই জঙ্গি। চলতি মাসেই তাকে ১৫ বছরের শাস্তি দেয় আদালত।

২০০৮ সালে ১০ পাক জঙ্গির হামলায় রক্তাক্ত হয়েছিল মুম্বই(Mumbai)। গোয়েন্দাদের দাবি, হামলা চলাকালীন পাকিস্তানের মাটিতে বসে এই ১০ জঙ্গিকে সমস্ত রকম নির্দেশ দিচ্ছিল হামলার অন্যতম মাথা এই মীর। কুখ্যাত এই জঙ্গি ভারত তো বটেই আইএফবি মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ফলে তাকে গ্রেফতারের জন্য পাক সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় দুই দেশের তরফে। রীতিমতো চাপের মুখে পড়ে গত এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে পাক সরকার। বর্তমানে পাঞ্জাবে কোট লখপত জেলে বন্দি রয়েছে সে। যদিও পাকিস্তানের তরফে তার বিরুদ্ধে জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, একেই জঙ্গিদের অর্থসাহায্যের অভিযোগে বিশ্ব মঞ্চে কোণঠাসা পাকিস্তান। ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (FATF) ‘ধূসর তালিকা’ থেকে বেরতে মরিয়া পাকিস্তান। একাধিক নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীগুলিকে আর্থিক মদত দেওয়া জন্য ২০১৮ সালেই পাকিস্তানকে ‘ধূসর তালিকা’ভুক্ত করে তারা। এই বিষয়ে সংস্থার তরফে পাক সরকারকে একাধিকবার হুঁশিয়ারিও দেওয়া হয়। সেই সময় বলা হয়েছিল, আগামী দিনে তাদের (পাকিস্তান) বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। যার জেরেই আইএসআইয়ের খাস লোক মীরকে গ্রেফতার করল তারা। মীরের গ্রেপ্তারি নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি পাক প্রশাসন। ফলে খবরটির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...