Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলিপুর জেলাশাসকের কার্য্যালয়ে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

Date:

Share post:

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হল আলিপুরে জেলা শাসকের অফিসে (Alipur DM office)। গতকাল অর্থাৎ ২৪ জুন শুক্রবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা। উদ্যোগ নিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডেরেশন (West Bengal State Government Employees Federation)এবং দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সদস্যরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর (Mamata Banerjee) অনুপ্রেরণায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক সুমিত গুপ্তা (Sumit Gupta)। উপস্থিত ছিলেন আই.এ.এস এবং অনান্য অতিরিক্ত জেলাশাসক ও আধিকারিকরা।

একইসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কবিতায় গানে শ্রদ্ধা জানান দক্ষিণ ২৪ পরগণা জেলা কমিটির সদস্যরা। সারা জেলা জুড়ে বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারী এবং তাঁদের পরিবারের লোকেরাও এই অনুষ্ঠানে অংশ নেন।বাউল গান পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী শ্বাশতী সাহা এবং ঝিলাম রায়চৌধুরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি ও সাংসদ শুভাশিষ চক্রবর্তী ,রাজ্যের সুন্দরন বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্রীড়া শাখার চেয়ারম্যান স্বপন বন্দ্যোপাধ্যায় (বাবুন), পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা এবং অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠান পরিচালনার মূল উদ্যোক্তা তৃণমূল জেলা সংগঠন।



Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...