Friday, April 3, 2026

CMC: ফের করোনার থাবা কলকাতা মেডিক্যাল কলেজে, আক্রান্ত ১০ পড়ুয়া

Date:

Share post:

শনিবারের পর রবিবার করোনার (corona) থাবা স্পষ্ট হল কলকাতা মেডিক্যাল কলেজে ( Calcutta Medical College)। শুক্রবার নমুনা পরীক্ষা করার পর শনিবার ৪ জনের করোনা পজিটিভ (Covid positive) রিপোর্ট আসে। ফের শনিবার বেশকিছু পড়ুয়ার উপসর্গ দেখে নমুনা পরীক্ষা করতে পাঠালে, ১০ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।

করোনা আতঙ্ক ক্রমশ জাঁকিয়ে বসছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College and hospital)। হোস্টেলে বেশকিছু পড়ুয়াকে ইতিমধ্যেই আইসোলেশনে রাখা হয়েছে বলে খবর। যদিও করোনা আক্রান্ত পড়ুয়াদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয়। তবে মৃদু উপসর্গ থাকায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কাল এমবিবিএসের (MBBS) তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। সেক্ষেত্রে আলাদা আলাদা ঘরে বসে পরীক্ষা দেবেন করোনা পজিটিভ পরীক্ষার্থীরা। বাকিরা র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের (RAT) পরে পরীক্ষা হলে প্রবেশের অনুমতি পাবেন বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে মোট ১৪ জন ডাক্তারি পড়ুয়া করোনা আক্রান্ত। গতকাল কলকাতা মেডিক্যাল কলেজেরই মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে ৩৫ জনের নমুনা পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে ১০ জন পজিটিভ।



Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...