Saturday, June 20, 2026

প্রাপ্য ছুটি না নিলে সেই বছরই মিলবে টাকা, নতুন শ্রম আইন চালুর ভাবনা কেন্দ্রের

Date:

Share post:

কর্মচারীরা তাদের প্রাপ্য ছুটি না নিলে এতদিন সেই টাকা জমা থাকত। কিন্তু নতুন শ্রম আইন অনুযায়ী যে বছরের ছুটি তা না নিলে সেই বছরেই পাওয়া যাবে টাকা। শ্রম আইন সংশোধন করে এ সিদ্ধান্ত নিতে চলেছে সরকার। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক সূত্রে এমনটাই জানা গিয়েছে। এ ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব গিয়েছে। কেন্দ্রের তরফে তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। প্রতি বছর না নেওয়া ছুটির টাকা তুলে নিতে পারবেন কর্মী। কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম আইনে (New Labour Law) থাকছে এমনই সুবিধা। এতদিন কোনও কর্মী অন্য কোনও কোম্পানিতে গেলেই (Leave Encashment) পাওনা ছুটির টাকা তুলে নিতে পারতেন। তার আগে এই ছুটির টাকা তোলার কোনও সুযোগ ছিল না। তবে নতুন শ্রম আইনে এই নিয়ম শুরু হলে সুবিধা পাবেন বেতনভুক কর্মচারীরা। কর্মচারী সংগঠন গুলি অনেকদিন ধরেই এই প্রস্তাব নিয়ে সরকারের কাছে আবেদন করেছে। জানা গিয়েছে নতুন শ্রম আইনে কর্মীদের সেই আবেদন মেনে নিতে চলেছে সরকার। কর্মচারীদের প্রাপ্য ছুটির টাকা বছরেরটা বছরেই মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...