Wednesday, June 24, 2026

১৫০০ টাকা বেতনে ভূগোল শিক্ষক চেয়ে বিতর্কে সাঁইথিয়ার স্কুল

Date:

Share post:

শিক্ষক চেয়ে বিজ্ঞাপন । বীরভূমের সাঁইথিয়ায় সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভূগোল এবং এডুকেশন পড়ানোর জন্য শিক্ষক দরকার। মাসে সাম্মানিক হিসেবে দেওয়া হবে দেড় হাজার টাকা। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের এই বিজ্ঞাপনটিকে ঘিরে জল্পনা শুরু হয়েছে । এভাবে কী কোনো সরকারি সাহায্য প্রাপ্ত বিদ্যালয় শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে পারে? প্রশ্ন উঠেছে তা নিয়েও। যদিও ওই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন পর্যাপ্ত শিক্ষক না থাকাতেই এই বিজ্ঞাপন। যদিও তারা শিক্ষক চাননি। স্বেচ্ছাসেবক চাইছেন।

যদিও এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপান-উতোর শুরু হয়েছে। বিরোধীরা সরকারকে কটাক্ষ করতে শুরু করেছে। এ প্রসঙ্গে তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেছেন, সমিতির যেটুকু ফান্ড আছে, তার মধ্যে কোনও একজনকে নিয়োগ করে কয়েক দিনের জন্য একটা ব্যবস্থা করার চেষ্টা করা যেতেই পারে। যাতে ছেলেদের টিউশনের মতো ব্যবস্থা করে দেওয়া যায়। এতে সরকারের সিদ্ধান্ত নেই। সরকারের কোনও গাইড লাইনও নেই। এটা ওদের নিজস্ব সিদ্ধান্ত যা ভাল মনে করেছে, তাই করেছে। অন্যদিকে বীরভূমেরই একটি স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, স্কুলে হায়ার সেকেন্ডারির যে সব বিষয় আছে, যেমন – এডুকেশন, ফিলজফি, পলিটিক্যাল সায়েন্স হয়তো এসবের শিক্ষক নেই। স্কুল প্রয়োজন হলে নিজের ফান্ড থেকে সাম্মানিক দিয়ে টেম্পোরারি শিক্ষক নিতেই পারে।

 

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...