Monday, April 6, 2026

আজ বর্ধমান সফরে মুখ্যমন্ত্রী, কৃষকদের হাতে তুলে দেবেন সম্মান

Date:

Share post:

আজ থেকে ৩ দিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বর্ধমান জেলায় সভা রয়েছে তাঁর। আজ বেলা ১২টা নাগাদ কলকাতা থেকে বর্ধমানের উদ্দেশে রওনা দেবেন তিনি। এদিন পূর্ব বর্ধমান জেলার গোদা স্বাস্থ্যনগরীর মাঠে জেলার কৃষকদের হাতে বিভিন্ন প্রকল্পের ভাতা ও অনান্য সুযোগ-সুবিধা তুলে দেবেন তিনি।


আরও পড়ুন:কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পদে রদবদল


কৃষকরা যাতে সবরকম সুযোগ-সুবিধা এবং সম্মান পান সেদিকে সবসময় কড়া নজর রাখেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হবে না। আজ বেশ কিছু কৃষকদের হাতে কিসান কার্ড তুলে দেবেন। গোদা স্বাস্থ্যনগরীর মাঠে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের ৭৭ লক্ষ কৃষকদের জন্য কৃষকবন্ধু প্রকল্পের সূচনা করবেন। সেইসঙ্গে কৃষকদের হাতে তুলে দেবেন কৃষি-যন্ত্রাংশ। আজ বেশ কয়েকজন কৃষককে দেওয়া হবে ক্ষতিপূরণের চেকও।


এদিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে বর্ধমান। মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন প্রায় ৬০০ শ্রমিক। এছাড়াও মুখ্যমন্ত্রীকে দেখতে ইতিমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বর্ধমান শহর।শুরু হয়েছে নাকা চেকিং। এদিন পূর্ব বর্ধমানের অনুষ্ঠানের পর সরাসরি চলে যাবেন আসানসোলে।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...