Tuesday, June 23, 2026

Mayank Agarwal: ভারতীয় দলে যোগ দিতে ইংল‍্যান্ড উড়ে গেলেন ময়ঙ্ক

Date:

Share post:

ভারতীয় দলে (India Team) যোগ দিতে ইংল‍্যান্ড (England) উড়ে গেলেন ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন ময়ঙ্ক নিজেই। চোটের কারণে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল (KL Rahul)। অপরদিকে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। দুই তারকা না থাকায় স্বাভাবিক ভাবেই চাপে পড়ে গিয়েছ ভারতীয় দল। তাই শেষ পর্যন্ত ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হল ময়ঙ্ককে।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলার সম্ভাবনা ক্রমশই কমছে ভারত অধিনায়ক রোহিত শর্মার।  কেল রাহুলের পাশাপাশি রোহিতও অনিশ্চিত হওয়ায় ওপেনিং জুটি নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা মেটাতেই তড়িঘড়ি ময়ঙ্ককে ডেকে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও রোহিতকে পাওয়া যাবে কি না, সে সম্পর্কে এখনও ভারতীয় শিবিরের তরফে নিশ্চিত করে কিছু বলা হয়নি। সূত্রের খবর, আগামী কয়েক দিনে রোহিত কেমন থাকেন সে দিকেই কড়া নজরে রাখা হচ্ছে।

শেষ টেস্ট ময়ঙ্ক খেলেছিলেন মার্চ মাসে। শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজে। ২ ম্যাচে ১৯.৬৬ গড়ে মাত্র ৫৯ রান করতে পেরেছিলেন তিনি।

আরও পড়ুন:India Team: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেয়ে খুশি হার্দিক, গড়লেন অনন্য নজির

 

 

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...