Friday, April 3, 2026

কমনওয়েলথ গেমসের জন‍্য মহিলা হকি দল ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন

Date:

Share post:

২০২২ কমনওয়েলথ গেমসের জন‍্য মহিলা হকি দল (Women Hockey Team) ঘোষণা করল ভারতীয় হকি ফেডারেশন (Hockey India)। দল থেকে বাদ পাড়লেন ভারতের তারকা খেলোয়াড় রানি রামপাল। মোট ১৮ সদস্যার দল ঘোষণা করা হয়েছে হকি ফেডারেশনের তরফ থেকে।

এদিন যে ১৮ সদস্যার ভারতীয় সিনিয়র মহিলা হকি দল ঘোষণা করা হয়েছে, সেই দলে নেতৃত্ব দেবেন গোলরক্ষক সবিতা পুনিয়া। সবিতার সহকারীর ভূমিকায় থাকবেন অভিজ্ঞ ডিফেন্ডার দীপ গ্রেস এক্কা। ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বসবে কমনওয়েলথ গেমসের আসর। কমনওয়েলথ গেমসের দলের মাত্র তিনটি পরিবর্তন রয়েছে। রাজারানি এতিমারপু জায়গা পেয়েছেন বিছুদেবি খারিবামের পরিবর্তে। সনিকা বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসের দল থেকে। বিশ্বকাপের দলে পরিবর্ত হিসেবে থাকা সঙ্গিতা কুমারী জায়গা পেয়েছেন কমনওয়েলথ গেমসের দলে। প্রথম ম‍্যাচে ২৯ জুলাই ভারতের মুখোমুখি হবে ঘানা। পুল-এ’তে ভারত, ঘানার পাশাপাশি রয়েছে ইংল্যান্ড, কানাডা এবং ওয়েলস।

এদিকে জানা যাচ্ছে, চোটের কারণে দলে নেই রানি রামপাল। বেশ কয়েকমাস আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন তিনি। জানা যাচ্ছে, সেই চোট থেকে এখনও তিনি পুরোপুরি সেরে উঠতে পারেননি। কোচ স্কপম্যানও জানিয়েছেন রানি এখনও পুরোপুরি চোটমুক্ত নন।

একনজরে দেখে নেওয়া যাক কমনওয়েলথ গেমসের ভারতীয় দল:

গোলরক্ষক: সবিতা কুমারি (অধিনায়ক), রাজারানি এতিমারপু

ডিফেন্ডার: নিশা, সুশীলা চানু, মনিকা, নেহা, জ্যোতি, নভজ্যৎ কৌর, সালিমা তেতে

স্ট্রাইকার: বন্দনা কাটারিয়া, লালরেমসিয়ামি, নভনীত কৌর, শর্মিলা দেবী, সঙ্গিতা কুমারী।

আরও পড়ুন:Hubert Hurkacz: মানবিক হুরকাজ, ইউক্রেনের পাশে দাঁড়ালেন পোল‍্যান্ডের এই টেনিস তারকা

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...