Tuesday, June 23, 2026

মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী প্রার্থী যশবন্ত সিনহা

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন আইএএস অফিসার যশবন্ত সিনহা। আজ মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,সৌগত রায়, রাহুল গান্ধী,মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব এবং শরদ পাওয়ার।


আরও পড়ুন:আজ সুপ্রিম কোর্টে ভাগ্যনির্ধারণ শিন্ডের, কথা বললেন উদ্ধব বিরোধী রাজ ঠাকরের সঙ্গে


সোমবারই রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে সমর্থনের কথা জানিয়েছে টিআরএস। ফলে স্বাভাবিকভাবেই বিরোধী শিবিরে ঘুঁটির জোর আরও খানিকটা বাড়ল। খানিক স্বস্তি বিরোধী শিবিরে। আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। ফলপ্রকাশ ২১ জুলাই। ২৪ জুলাই রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হতে চলেছে রামনাথ কোবিন্দের।


প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচনের আগে সাংসদ ও বিধায়কদের সঙ্গে দেখা করবেন যশবন্ত। সমর্থনের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দফতরে ফোন করেছিলেন যশবন্ত সিনহা। পাশাপাশি তিনি লালকৃষ্ণ আডবাণীর কাছেও ফোন করেছিলেন। জানা গিয়েছে, মনোনয়ন পেশের পর আডবাণীর বাড়িতেও যেতে পারেন যশবন্ত সিনহা।



Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...