Friday, April 3, 2026

আগামিকাল একদিনের সফরে মেঘালয়ে অভিষেক

Date:

Share post:

উত্তর-পূর্ব ভারতের রাজ্যের উপর বিশেষ নজর দিয়েছে তৃণমৃল। ত্রিপুরার পাশাপাশি, মেঘালয় (Meghalaya) ও অসমেও (Assam) সংগঠন মজবুত করা হচ্ছে। এইসব রাজ্যের উপর জোর দিয়ে সেখানে বারবারই সভা-মিছিল করতে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ২৯ জুন ফের একদিনের সফরে মেঘালয় যাচ্ছেন তিনি। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ শিলংয়ে দলীয় কার্যালয়ের উদ্বোধন করবেন অভিষেক। বেলা সাড়ে ১২টা নাগাদ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

ত্রিপুরায়, অসমের পাশাপাশি জোড়াফুল ফুটেছে মেঘালয়েও। একেবারে মেঘালয়ের বিরোধী দল হয়েছে তৃণমূল। আগামী লোকসভা নির্বাচনের সেখানে সংগঠন আরও মজবুত করতে তৎপর হচ্ছে জোড়াফুল শিবির। বুধবার, দলীয় কর্মসূচিতে অভিষেক ছাড়াও হাজির থাকবেন মেঘালয়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা মানসরঞ্জন ভুঁইয়া, মেঘালয় তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিনগ্রপ, তৃণমূলের পরিষদীয় দলের নেতা মুকুল সাংমাও।

আরও পড়ুন- প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর পক্ষপাতমূলক টুইট রাজ্যপালের, নিন্দায় সরব তৃণমূল

ত্রিপুরার পাশাপাশি মেঘালয়েও আগামী বছর বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যেই ক্ষমতা দখল করতে চায় তৃণমূল। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনে অ্যাসিড টেস্ট হবে তৃণমূলের। সেই লক্ষ্যেই সংগঠনকে মজবুত করার লক্ষ্যে নেমেছে জোড়াফুল শিবির।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...