Friday, June 26, 2026

সব জায়গায় ছবি দিয়ে বিজেপিই সাইনবোর্ড হয়ে যাবে: তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

আগেও সব প্রকল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ছবি দেওয়ার বিষয় নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের এই বিষয় নিয়ে কেন্দ্রের বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি। মঙ্গলবার, আসনসোলের (Asansol) সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সব জায়গায় প্রধানমন্ত্রীর ছবি চাই!’’

তৃণমূল নেত্রীর কথায়, ‘‘সব বাড়িতে প্রধানমন্ত্রীর ছবি চাই! লাগিয়ে দিন। সব জায়গায় শুধু মোদির ছবি লাগিয়ে দিন। যত রাস্তা-ঘাট, মাঠ-স্টেশন, যা আছে— সব জায়গায় ছবি লাগিয়ে যাও। ছবি-ছবি করতে করতে দেখবেন, বিজেপি দলটাই ছবি হয়ে যাবে। সাইনবোর্ডে পরিণত হবে। মানুষের কাজে লাগবে না।’’ বিজেপি সরকারকে ‘অপদার্থ’ বলেও আক্রমণ করেন মমতা।

সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে, আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে, তারা আর এই প্রকল্পে টাকা দেবে না। পাল্টা রাজ্যের যুক্তি, যে কোনও রাজ্য তাদের নিজের নামে প্রকল্প করতে পারে। গুজরাট, উত্তরপ্রদেশে যদি তাদের নামে বাড়ি প্রকল্প থাকতে পারে, তা হলে বাংলার নামে থাকলে বিজেপির আপত্তি কীসের! এদিন, প্রকল্পের নাম না করলেও পরোক্ষে ওই ইস্যু নিয়েই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন মমতা।

আরও পড়ুন- সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিবের বিরুদ্ধে কুকর্মের অভিযোগ

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...