Sunday, May 17, 2026

পাঠানকোটে সেনা ছাউনিতে ঘুমন্ত দুই জওয়ানকে গুলি করে মারলো সহকর্মী

Date:

Share post:

পাঞ্জাবের একটি সেনা ছাউনিতে ঘুমোচ্ছিলেন জওয়ানেরা (ARMY)। সেই সময় এক সহকর্মী গুলি (FIRE) করে খুন (MURDER) করলেন দুই জওয়ানকে। নিহতদের মধ্যে এক জওয়ান বাঙালি। জানা গিয়েছে, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তিনি থাকতেন পাঞ্জাবের একটি ফ্ল্যাটে। বাড়ি আরামবাগে। নিহত সেনাকর্মীর নাম গৌরীশংকর হাটি। এই ঘটনায় সেনা ছাউনিতে চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিহত জওয়ান কর্মরত ছিলেন পাঠানকোটের মিরথাল ক্যানটনমেন্টে।

আরামবাগ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের নির্ভয়পুরের হাটিপুরের বাসিন্দা ছিলেন ৩৩ বছরের গৌরীশংকর। পাঞ্জাবে পোস্টিং ছিল ওই সেনাকর্মীর। জানা গিয়েছে, পাঞ্জাবে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন সেনাকর্মী। রবিবার নির্দিষ্ট সময়ে যোগ দিয়েছিলেন কাজে। রাত্রে ছিলেন সেনা ছাউনিতে। জানা গিয়েছে, লোকেশ নামের এক জওয়ান নিজের বন্দুক থেকে হঠাৎ করেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় গুলি লাগে তিন জনের। যাঁদের মধ্যে দুই জওয়ান মারা যান। এরপরেই চম্পট দেয় লোকেশ। তবে পাঞ্জাব পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় ওই জওয়ান। গৌরীশংকর হাটির প্রয়াণের খবরে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  জানা গিয়েছে, আগামীকাল বুধবার নিহত জওয়ানের দেহ ফিরবে আরামবাগের বাড়িতে।

আরও জানা গিয়েছে, এই ঘটনার আগে লোকেশের বাড়ি থেকে ফোন এসেছিল। তারপরেই ঘটে এই ঘটনা। তবে কি পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা? উঠছে প্রশ্ন। অভিযুক্ত সেনাকর্মীকে জেরা করা হচ্ছে। নিহত জওয়ানের মা বলেন, তাঁর পুত্রবধূ তাঁকে ফোন করে জানিয়েছিলেন ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। পরে খবর দেন ছেলে আর নেই। নিহত জওয়ানের বাবা বলেন, ৬ জন ডিউটি থেকে একসঙ্গে ফিরেছিলেন। এঁদের মধ্যে ২ জন আধিকারিক। ওই সেনা শিবিরের পাহারার দায়িত্বে ছিলেন ২ জন। ওঁদের মধ্যে ১ জন এই কাজ করেছে। জানা গিয়েছে, ঘটনাস্থলেই নিহত হয়েছেন ২ জওয়ান। তাঁদের দেহের ময়নাতদন্ত হয়েছে।

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...