Monday, March 16, 2026

শীঘ্রই মহারাষ্ট্রে ফিরছি: বার্তা শিন্ডের, দিল্লিতে শাহ সাক্ষাতে ফড়নবীশ

Date:

Share post:

সরকার ফেলার সমস্ত রকম আটঘাট বাধার পর ‘মিশন পদ্ম’ সফল করতে মহারাষ্ট্রে ফেরার বার্তা দিলেন শিবসেনার (Shiv Sena) বিক্ষুব্ধ নেতা একনাথ শিন্ডে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন, শীঘ্রই মহারাষ্ট্রে ফিরছেন তিনি। শুধু তাই নয় উদ্ধবকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে শিন্ডে জানালেন তাঁর পাশে রয়েছে ৫০ বিধায়কের সমর্থন। অন্যদিকে, মহারাষ্ট্রে জোটের সরকারের পতন ঘটাতে রণকৌশল তৈরিতে আজই দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। এই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে বিজেপির সভাপতি জেপি নড্ডা এবং সাধারণ সচিব বিএল সন্তোষের।

নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে শিন্ডে শিবির। সূত্রের খবর, বিজেপির সঙ্গে মিলে সরকার গড়তে প্রস্তুত তাঁরা। আর সেই লক্ষ্যে শীঘ্রই মহারাষ্ট্রের রাজ্যপালের কাছে উদ্ধব সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে। এই পরিস্থিতির মাঝেই এদিন গুয়াহাটিতে হোটেলের বাইরে সাংবাদিক বৈঠক করে শিন্ডে জানান, “গুয়াহাটিতে আমার সঙ্গে ৫০ জনের সমর্থন রয়েছে। হিন্দুত্বের স্বার্থে, নিজের স্বেচ্ছায় তাঁরা এখানে এসেছেন। শীঘ্রই মুম্বই ফিরব আমরা। বালাসাহেব ঠাকরের উত্তরাধিকার এগিয়ে নিয়ে যাব।” এদিকে গুয়াহাটি হোটেলে বিক্ষুব্ধদের বুকিংয়ের মেয়াদও ৫ জুলাই পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে।

অন্যদিকে সূত্রের খবর, গত সপ্তাহে গুয়াহাটি থেকে বিমানে গুজরাট গিয়ে অমিত শাহের সঙ্গে গোপন বৈঠক করেছেন শিন্ডে। এদিকে দেবেন্দ্র ফড়নবীশও দিল্লি-মুম্বই-গুজরাত করে গিয়েছেন গত কয়েকদিন ধরে। আজও দিল্লিতে রয়েছেন তিনি।


spot_img

Related articles

অস্কার ২০২৬-এর ‘ইন মেমোরিয়াম’ বিভাগে নাম নেই ধর্মেন্দ্রর! ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে অসন্তোষ

  বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম'। লস অ্যাঞ্জেলসে রবিবার রাতে হলিউড ছাড়াও বিভিন্ন দেশের...

‘সকলকে ক্ষমা করে বিদায় নাও’, হরিশকে শেষ আদর পরিবারের

চোখের সামনে ছেলেকে ১৩ বছর ধরে যন্ত্রণার সঙ্গে লড়তে দেখেছেন। সবরকম চেষ্টা করেও কোমার ' লাইফ সাপোর্ট' থেকে...

আজই বামেদের প্রার্থী তালিকা ঘোষণা! তাড়াহুড়ো নিয়ে খোঁচা কুণালের

বাংলায় নির্বাচনের দিন ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামফ্রন্ট। সোমবার, বেলা তিনটে নাগাদ মুজফ্ফর...

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...