Tuesday, June 9, 2026

রাশিয়া থেকে তেল কেনা জারি রাখবে ভারত: G-7 এর মঞ্চে বার্তা মোদির

Date:

Share post:

আমেরিকা(America) সহ একাধিক দেশের বিরাগভাজন হলেও ভারত রাশিয়া(Russia) থেকে তেল কেনা জারি রাখবে। সোমবার জি-৭ এর মঞ্চ থেকে এবিষয়ে বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তিনি জানিয়ে দিলেন, জ্বালানীর ব্যবহার ধনীদের একচেটিয়া নয়, দরিদ্রদেরও অধিকার। তবে বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়িয়ে দিয়েছে। আর সে কথা মাথায় রেখেই জ্বালানীর ব্যবস্থা করা উচিত। যার অর্থ বিশ্ব মঞ্চে মোদি ঘুরিয়ে বার্তা দিয়ে দিলেন রাশিয়া থেকে ভারত কম দামে তেল কিনবেই।

জার্মানিতে আয়োজিত জি-৭ মঞ্চে অতিথি দেশ হিসেবে উপস্থিত ছিল ভারত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জ্বালানি ব্যবহার করে সুবিধা পাওয়ার অধিকার আছে সকলেরই। সেখানে ধনী-দরিদ্রের বিভেদ করা উচিত নয়। আশা করি আপনারা সকলেই আমার এই কথার সঙ্গে একমত হবেন।” এর পাশাপাশি তিনি বলেন, “এখন আন্তর্জাতিক পরিস্থিতি (Russia-Ukraine War) পালটে যাওয়ার ফলে জ্বালানির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে। সেই কথা মাথায় রাখতে হবে সকলকেই।” অর্থাৎ মোদি বুঝিয়ে দেন, দরিদ্র জনতাকে সুবিধা দিতে অর্থনৈতিক ভাবে দুর্বল দেশগুলি কম দামে তেল পেলে অবশ্যই তা কিনতে পারে।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বহু দেশ রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্ত থেকে পিছু হটলেও, বিশেষ ছাড়ে রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল থাকে ভারত। ভারতের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় আমেরিকা সহ একাধিক দেশ। যদিও ভারত বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। এবার আন্তর্জাতিক মঞ্চেই মোদির তরফে স্পষ্ট বার্তা দেওয়া হল ভাগ্রত রাশিয়া থেকে তেল কেনার সিদ্ধান্তে অটল। উল্লেখ্য, সম্প্রতি ঋণের ভারে বিধ্বস্ত শ্রীলঙ্কাও কম দামে তেল কেনার জন্য রাশিয়ার দ্বারস্থ হয়েছে।


Related articles

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...

২ সেনাকর্মী নিয়ে হরমুজের কাছে ভেঙে পড়ল মার্কিন হেলিকপ্টার! 

আমেরিকা-ইরান (US Iran relationship)অস্থির পরিস্থিতির মাঝে মঙ্গলবার সকালে হঠাৎ করে হরমুজ প্রণালীর (Strait of Harmuz) কাছে ভেঙে পড়ল...