Tuesday, June 9, 2026

India Team: ঠাসা সূচি ভারতের, প্রকাশিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের সফর সূচি

Date:

Share post:

প্রকাশিত হল নিউজিল্যান্ডের ( New Zealand) বিরুদ্ধে ভারতের (India) সফর সূচি। কিউইদের বিরুদ্ধে ১৮ থেকে ৩০ নভেম্বরে তিনটি একদিনের ম্যাচ (ODI) এবং তিনটি টি-২০ (T-20) ম‍্যাচ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। যার ফলে বোঝাই যাচ্ছে অস্ট্রেলিয়াতে টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) খেলার পরই কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে খেলতে উড়ে যাবে টিম ইন্ডিয়া।

এদিন নিউজিল্যান্ড বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে তিনটি একদিনের ম‍্যাচ এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। টি-২০ ম‍্যাচ গুলি হবে ওয়েলিংটন, টওরাঙ্গা এবং নেপিয়ারে। এবং একদিনের ম্যাচগুলি হবে অকল্যান্ড, হ্যামিল্টন এবং ক্রাইস্টচার্চে। এপর জানুয়ারিতে আবার ভারতের মাটিতে সীমিত ওভারের সিরিজ খেলবে নিউজিল্যান্ড।”

এই মুহূর্তে ইংল‍্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের পঞ্চম টেস্ট ম‍্যাচ খেলতে ইংল্যান্ডে রয়েছে ভারতীয় দল। এরপরই ইংরেজদের বিরুদ্ধে  তিনটি টি-২০ এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।

আরও পড়ুন:India Team: ভারতীয় দলের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই

 

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...