Friday, June 26, 2026

India Team: ভারতীয় দলের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই

Date:

Share post:

বিরাট কোহলি (Virat Kohli), ঋষভ পন্থ (Rishabh Pant), চেতেশ্বর পুজারাদের ( Cheteshwar Pujara) ওপর বাইরে ঘুরতে যাওয়া, রেস্তরাঁয় খেতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই (BCCI)। এই সিরিজে জৈবদুর্গ নেই। কিন্তু রোহিত শর্মার ( Rohit Sharma) করোনা (Corona) হওয়ার পর নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর সেই কারণেই টিম ইন্ডিয়ার ওপর এই নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই।

এই নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন,” বেশ কিছু ক্রিকেটার বাইরে ঘুরে বেড়ানোয় বোর্ড বিরক্ত। তাঁদের সাবধানও করা হয়েছে। কেউ কেউ সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন। এটা সাংঘাতিক হতে পারে। ক্রিকেটারদের ঘরে থাকতে বলা হয়েছে, সব রকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে।”

গত শনিবারই জানা যায় ভারত অধিনায়ক রোহিত শর্মা করোনা আক্রান্ত। ভারত সেই সময় লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছিল। সেই সময় সঙ্গে সঙ্গে রোহিতকে নিভৃতবাসে পাঠানো হয়।

১ জুলাইয়ে ইংল‍্যান্ডের মুখোমুখি হবে ভারত। গত বছর পাঁচ টেস্টের সিরিজের মধ্যে শেষ ম্যাচটি খেলা হয়নি করোনার কারণে। সেই ম‍্যাচটি হবে ১ তারিখ। এই সিরিজে ২-১ এগিয়ে ভারতীয় দল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...