Friday, June 26, 2026

জ্বালানি তেল বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা

Date:

Share post:

চরম আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটে জেরবার গোটা দেশ। বিদ্যুতের ঘাটতি যেমন রয়েছে, অন্যদিকে জ্বালানিরও আকাল। এমতাবস্থায় জ্বালানি তেলের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল শ্রীলঙ্কা সরকার। শুধু আপৎকালীন পরিষেবায় যুক্ত গাড়িগুলি একমাত্র পেট্রল, ডিজেল পাবে।


আরও পড়ুন:গড়িয়াহাটের গেস্টহাউসে SAIL- এর প্রাক্তন ডিজিএমের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


সরকারি মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদানা জানিয়েছেন, জরুরি পরিষেবা ছাড়া আজ মধ্যরাত থেকে কাউকে জ্বালানি তেল বিক্রি করা হবে না। যেটুকু তেল রয়েছে তা আমরা বাঁচিয়ে রাখতে চাইছি। দেশবাসীর অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।


বেশ কয়েকমাস ধরেই আর্থিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কা। গত সপ্তাহেই সমস্ত সরকারি স্কুল বন্ধের নির্দেশ জারি করা হয়েছে।স্বল্প সংখ্যক কর্মী দিয়ে চলছে কিছু অফিস। এদিকে গত রবিবারই সরকার জানিয়েছিল জ্বালানি তেল চাইলেই পাওয়া যাবে না। তবে এবার একেবারে তেল দেওয়াই বন্ধ করে দিচ্ছে সরকার।


শ্রীলঙ্কার আর্থিক সঙ্কট এতটাই বেহাল যে বাড়ন্ত ওষুধ, খাবারও। বিদেশি মুদ্রার সঞ্চয় তলানিতে ঠেকায় দু’টি জাহাজে তেল এলেও, ডলারের অভাবে তা হাতে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন শ্রীলঙ্কার পেট্রোলিয়ামমন্ত্রী ।সরবরাহ বাড়ন্ত হওয়ায় জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন অনেকেই। না খেতে পেয়ে অনাহারেও জীবন কাটাচ্ছেন বহু মানুষ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...